চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটেনের সব চার্চে বিশেষ সতর্কতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ন ২৭, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

ফ্রান্সে উত্তরাঞ্চলের নরম্যান্ডি এলাকায় চার্চে হামলার পর যুক্তরাজ্যের চার্চগুলোতে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ।

ফ্রান্সের পর যুক্তরাজ্যেও খ্রিস্টানদের ওপর জঙ্গি হামলা হতে পারে- এই আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়।

চার্চ ছাড়াও সব ধরণের খ্রিস্টান উপাসনালয়ের আশপাশের এলাকায় খ্রিস্টানদের সাবধানে থাকার কথা বলেছে পুলিশ।

সর্বসাধারণের উদ্দেশ্যে ব্রিটেনের কাউন্টার-টেরর পুলিশের উপ-সহকারি কমিশনার নীল বাসু বলেন, ‘সাম্প্রতিক সময়ে ফ্রান্সে ঘটে যাওয়া দুর্ঘটনার প্রেক্ষিতে আমরা খ্রিস্টান উপাসনালয়গুলোতে আমাদের সুরক্ষামূলক বিশেষ সতর্কবার্তা জানাচ্ছি।’

“একই সঙ্গে আমরা উপাসনাকেন্দ্রের কর্তৃপক্ষকে সতর্কতা হিসেবে তাদের নিরাপত্তা ব্যবস্থা আরেকবার যাচাই করে দেখার অনুরোধ করছি।”

তিনি জানান, এগুলো সবই বিভিন্ন ধর্মীয় সংস্থা, তাদের কর্মচারী, দর্শনার্থী ও সদস্যদের নিরাপত্তা বিধানের অংশ হিসেবে করা হচ্ছে। তবে যুক্তরাজ্যের খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হামলা হতে যাচ্ছে, এমন ধরণের কোনো তথ্য তাদের কাছে নেই বলেও জানান তিনি।

Reneta

যুক্তরাজ্যে মোটামুটি ৫৪ লাখ চার্চ সদস্য এবং ২ লাখ ৬৩ হাজার ইহুদির বসবাস। এর আগে গত ফেব্রুয়ারিতে ফ্রান্সের প্যারিসে আইএস বন্দুকধারীর গুলিতে ৪ ইহুদিসহ ১৭ জন নিহত হওয়ার পর ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তায় যুক্তরাজ্যে বিশেষ সতর্কতা জারি করা হয়েছিল।

মঙ্গলবার ফ্রান্সের উত্তরাঞ্চলের রুয়েন শহরের কাছাকাছি সেইন্ট-এতিয়েনে-দ্যু-রুভরে চার্চে স্থানীয় সময় সকালে দুই কিশোর ছুরি ও একটি নকল বোমা নিয়ে হামলা করে এবং ভেতরে থাকা পাদ্রী, দুই নান ও প্রার্থনাকারীদের জিম্মি করে।

এরপর ৮৪ বছর বয়সী পাদ্রী ফাদার জ্যাক হ্যামেলকে গলা কেটে হত্যা করে তারা।

এ ঘটনার পর চার্চে পুলিশের অভিযানে দুই হামলাকারীই নিহত হয়। তাদের একজনকে আদেল কারমিশ (১৯) হিসেবে সনাক্ত করলেও আরেকজনের পরিচয় খুঁজছে পুলিশ।

এরপর চার্চ এলাকারই একটি বাড়ি থেকে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: জিম্মিফ্রান্স হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

রংপুর-১ ও ৫ আসনে জামায়াতের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইল-৭ আসনে বিএনপির আবুল কালাম আজাদ সিদ্দিকীর জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ইতিহাসের তুলনায় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে: সিইসি

ফেব্রুয়ারি ১২, ২০২৬

জয়ের পথে আবদুল আউয়াল মিন্টু

ফেব্রুয়ারি ১২, ২০২৬

বাঁচা-মরার লড়াইয়ের আগে মার্কিন ব্যাটারের আকুতি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT