চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটেনের নির্বাচন: টিউলিপ-রুশনারা-রুপা হকের বিপুল জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৪ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে তৃতীয় বারের মত লেবার পার্টি থেকে জয় লাভ করেছেন টিউলিপ সিদ্দিক, রূপা হক এবং এবং চতুর্থবারের মত নির্বাচিত হয়েছেন রুশনারা আলী।

ব্রিটেনের রয়েল সোসাইটি অব আর্ট‌সের ফেলো টিউলিপ রেজোয়ানা সিদ্দিক লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসনে টানা তৃতীয়বারের মত জয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাচনী এলাকার সকল ভোটার, সমর্থক, শুভাকাঙ্ক্ষীসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

টিউলিপ পেয়েছেন ২৮ হাজার ৮০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের জনি লাক ভোট পেয়েছেন ১৩ হাজার ৮৯২।

Banglabid

২০১৫ সালে এই আসন থেকে প্রথমবার পার্লামেন্ট সদস্য নির্বা‌চিত হন। ঐ নির্বাচ‌নে ২৩ হাজার ৯৭৭ ভোট পান তিনি। ২০১৭ সালের নির্বাচনে তিনি ৩৪ হাজার ৪৬৪ ভোট পেয়ে পুনঃনির্বাচিত হন।

ব্রিটেনের বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড.শফিক সিদ্দিক ও শেখ রেহানা দম্পতির তিন সন্তানের মধ্যে টিউলিপ দ্বিতীয়। লন্ডনে জন্ম নেওয়া এই ব্রিটিশ বাংলাদেশি ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হয়ে রাজনীতিতে যুক্ত হন। এমপি নির্বাচিত হওয়ার আগে টিউলিপ ক্যামডেনের কাউন্সিলর ছিলেন। ওই কাউন্সিলে তিনিই প্রথম বাংলাদেশি বং‌শোদ্ভূত নারী কাউন্সিলর।

এদিকে বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে তৃতীয় মেয়াদে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন।

Reneta

লেবার দলীয় প্রার্থী রূপা হকের প্রাপ্ত ভোট ২৮ হাজার ১৩২। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী জুলিয়ান গেল্যান্ট পেয়েছেন ১৪ হাজার ৮৩২ ভোট।

২০১৫ সালে রূপা হক প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। ওইবার তিনি মাত্র ২৭৪ ভোটের ব্যবধানে জয় পেয়ে চমক সৃষ্টি করেন। ২০১৭ সালে তিনি জিতেছিলেন ১৩ হাজার ৮০৭ ভোটের ব্যবধানে। এবার ১৩ হাজার ৩০০ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বাংলাদেশি পরিবারের সন্তান রূপা।
কিংসটন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের জ্যেষ্ঠ শিক্ষক রূপা লন্ডনে জন্মগ্রহণ করেন। বাংলাদেশে তাঁর আদি বাড়ি পাবনায়।

এবং ২০১০ সাল থেকে বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে টানা তিনবার লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন রুশনারা আলী। এবারও তিনি ‘বেথনালগ্রিন-বো’ আসন থেকে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন।

৪৪ বছরের এ রাজনীতিকের জন্ম সিলেটের বিশ্বনাথ উপজেলার ভুরকি গ্রামে। ছোটোবেলায় মা-বাবার সঙ্গে লন্ডনে যান। ২০১০ সালের পর ২০১৫ সালের নির্বাচনে বিপুল ব্যবধানে নির্বাচিত হন রুশনারা আলী। ২০১৭ সালের নির্বাচনেও ভোট ব্যবধান বাড়ে।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৯ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। যাদের মধ্যে ৭ জনই নারী।

বিরোধী লেবার পার্টি থেকে লড়েছেন সর্বোচ্চ ৭ বাংলাদেশি বংশোদ্ভূত। লিবারেল ডেমোক্র্যাট ও কনজারভেটিভ পার্টি থেকে এক জন করে এই নির্বাচনে অংশ নিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিউলিপ সিদ্দিকরুশনারা আলীরূপা হকলেবার পার্টি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সরকারের নির্দেশেই আদালত খালেদা জিয়াকে জামিন দেয়নি: রিজভী

পরবর্তী

‘আমি ডি সিলভা নই, ডিকেভেল্লা, আউট হয়ে গেছি’

পরবর্তী

‘আমি ডি সিলভা নই, ডিকেভেল্লা, আউট হয়ে গেছি’

রবিবার শ্রীলঙ্কার জাতীয় টেলিভিশনে বাংলাদেশের ছবি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর পরিবার ও দুই কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি: ১ জন গ্রেপ্তার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজে ৪৫ ট্যাংকারকে জরিমানার হুমকি ইরানের

আগস্ট ২৪, ২০২৬

ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন ব্রড

আগস্ট ২৪, ২০২৬

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT