চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী টেরেসা মে’র শপথ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪০ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন ব্রিটেনের ৭৬ তম প্রধানমন্ত্রী টেরেসা মে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বরিস জনসনের নাম ঘোষণা ছাড়াও অন্যতম চমক ছিলো ‘আন্তর্জাতিক বাণিজ্য’ নামের নতুন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তি। দায়িত্ব নেয়ার পর দেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান নতুন প্রধানমন্ত্রী।

প্রথম সংবাদ সম্মেলনে এক জাতি হিসেবে কাজ করার আহ্বান জানান যুক্তরাজ্যের টেরেসা মে। একই সঙ্গে উন্নত রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্যকে পুনর্প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তিনি।

দায়িত্ব নিয়েই ক্যাবিনেট পুনর্গঠন করেছেন মার্গারেট থ্যাচারের পর ব্রিটেনের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি ব্রেক্সিটপন্থী নেতা বরিস জনসনের নাম ঘোষণা করেন। ক্যামেরন সরকারের চ্যান্সেলর জর্জ অসবর্নকে অব্যাহতি দিয়ে ফিলিপ হেমন্ডকে ওই দায়িত্ব দিয়েছেন টেরেসা।

এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে অ্যাম্বার রুড, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে মাইকেল ফ্যালন, আন্তর্জাতিক বাণিজ্য নামের নতুন মন্ত্রণালয়ের দায়িত্বে লিয়াম ফক্স এবং ইইউ এক্সিট সচিব হিসেবে ডেভিড ডেভিসের নাম ঘোষণা করে টেরেসা সরকার।

এর আগে রাণী দ্বিতীয় এলিজাবেথের কাছে পদত্যাগপত্র জমা দেন বিদায়ী প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। রাণীর বাকিংহাম প্যালেস থেকে তার পদত্যাগপত্র গ্রহণের ঘোষণা আসে। এরপর নতুন সরকার গঠনের জন্য টেরেসা মেকে আহ্বান জানান রাণী দ্বিতীয় এলিজাবেথ।

বিদায়ী প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এক বক্তৃতায় তার সময়ে নেয়া অর্থনৈতিক, সামাজিক ও পররাষ্ট্র বিষয়ক নানা পদক্ষেপের বিষয় তুলে ধরেন। একই সাথে উত্তরসূরি টেরেসা মেকে উষ্ণ অভিনন্দন জানান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টেরেসা মেডেভিড ক্যামেরনব্রিটেনের প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ক্যাম্পাসে নিরাপত্তা ঘাটতির অভিযোগে প্রক্টরের পদত্যাগ দাবি

মে ১৭, ২০২৬

ব্যাংকে না গিয়েই মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ

মে ১৭, ২০২৬

দেশে পৌঁছেছে কারিনা কায়সারের মরদেহ

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলায় অভিযুক্ত সাংবাদিকদের তালিকা প্রধানমন্ত্রীকে দিয়েছে সম্পাদক পরিষদ

মে ১৭, ২০২৬

হামে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ২৪৩

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT