চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটেনের কৃষি খামারে শ্রমিক সংকট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাসের লকডাউনের ফলে সবকিছুতে সংকট শুরু হয়েছে। ব্রিটেনে এখন নানা ফসল কাটার মৌসুম। কিন্তু দেশটির কৃষকরা পড়ে গেছেন খামার শ্রমিক সংকটে। এমতাবস্থায় রিজার্ভ বিমানে করে পূর্ব ইউরোপ থেকে খামার শ্রমিক নিয়ে আসছে যুক্তরাজ্য।

এয়ার চার্টার বিমান সার্ভিস কর্তৃপক্ষ বিবিসিকে বলছে, রোমানিয়ান ১৫০ খামার শ্রমিককে নিয়ে প্রথম ফ্লাইট লন্ডন পৌঁছেছে বৃহস্পতিবার। 

যুক্তরাজ্যের কৃষি বিভাগ বলছে, যুক্তরাজ্যের লোকদের ফসল কাটতে সহায়তা ও উৎসাহিত করবে।

লকডাউনের কারণে বিশ্বব্যাপী ভ্রমণ নিষেধাজ্ঞা বিরাজ করছে। যুক্তরাজ্যেও একই অবস্থা। ব্রিটিশ কৃষকরা সম্প্রতি হুঁশিয়ারী দিয়ে বলেছেন, পূর্ব ইউরোপ থেকে মৌসুমী শ্রমিকদের আনা যাচ্ছে না। শ্রমিক সংকটের কারণে ফসলের ক্ষেতে ফল পচে যেতে পারে। লক্ষ লক্ষ টন ফল ও শাকসবজি যেন নষ্ট না হয় তার জন্য স্থানীয় শ্রমিকদের ফসলে যোগ দেওয়ার আহ্বানও জানিয়ে যুক্তরাজ্যের অনেক কৃষক নিয়োগ অভিযানও শুরু করেন। কিন্তু স্থানীয় শ্রমিকদের দিয়ে খামারে শ্রমিক চাহিদা পূরণ করতে সক্ষম হচ্ছে না।
সেই সংকট পূরণের জন্যই মূলত পূর্ব ইউরোপীয়ান শ্রমিকদের নিয়ে আসার ব্যবস্থা বলছিলেন কেমব্রিজশাার ভিত্তিক যুক্তরাজ্যের অন্যতম বৃহত্তম তাজা খাদ্য উৎপাদক জি ফ্রেশ। ছয়টি ফ্লাইটের মধ্যে দুটি ভাড়া করা বিমান এসেছে রোমানিয়ার শ্রমিকদের নিয়ে।

জি এর ফ্রেশস স্যান্ডফিল্ড ফার্মস বিভাগের ব্যবস্থাপনা পরিচালক ডেরেক উইলকিনসন বিবিসিকে বলেছেন, বৃহস্পতিবার পূর্ব রোমানিয়া থেকে ১৫০ শ্রমিকরা লন্ডনের স্ট্যানসেটড বিমানবন্দরে পৌঁছেছে। তাদেরকে বাসে করে পূর্ব আঙ্গলিয়ার খামারে কপি কাটতে  নিয়ে যাওয়া হবে।

সংস্থাটি বলছে, শ্রমিকদেরকে যথাযথ সামাজিক দূরত্ব নিশ্চিত করে কাজে নিযুক্ত করা হবে।

Reneta

উইলকিনসন আরো বলেন, তার খামারে ৩ হাজার মৌসুমী শ্রমিক দরকার। মূলত বসন্তের পেঁয়াজ তুলতে মে মাসে বেশি প্রয়োজন। আর প্রয়োজন জুনে মটর ও শিম তুলতে।

তিনি আরও যোগ করেন যে, স্থানীয় শ্রমিকদের মাঝে নিয়োগ প্রচারের পর অনেক সাড়া পড়ে। ৫০০ জন ব্রিটিশ শ্রমিক এতে নিবন্ধন করেছেন। কিন্তু তা দিয়ে হবে না। তাই পূর্ব ইউরোপের শ্রমিকদের নিয়ে আসা হচ্ছে।

যুক্তরাষ্ট্র, ইটালি, স্পেন, ফ্রান্সের পর বিশ্বের সর্বাধিক করোনা আক্রান্ত দেশ এখন যুক্তরাজ্য। করোনা মোকাবিলায় গতকাল আরো ৩ সপ্তাহ লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসযুক্তরাজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

বঙ্গভবনে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জুলাই ২৮, ২০২৬

একই সিরিজে অভিনয় করবেন রোনালদো ও অঁরি

জুলাই ২৮, ২০২৬

পাট কাটায় ব্যস্ত শরীয়তপুরের কৃষক

জুলাই ২৮, ২০২৬

বরখাস্ত মেজর মোজাফফরের গ্রেপ্তারের পর জিয়া হত্যাকাণ্ড বিচারের নানাদিক

জুলাই ২৮, ২০২৬

প্রণোদনা বঞ্চিত হচ্ছেন চাঁদপুরের হাইমচরে প্রকৃত প্রান্তিক কৃষক

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT