চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটিশ ৫জিতে হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহার ‘পাগলামি’: যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২০
তথ্যপ্রযুক্তি
A A
হুয়াওয়ে-যুক্তরাজ্যে ৫জি প্রযুক্তি

যুক্তরাজ্যের ৫জি নেটওয়ার্ক তৈরিতে হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহার করা ‘পাগলামি’ হবে বলে ব্রিটিশ সরকারকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

জনপ্রিয় স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য নির্মাতা চীনা প্রতিষ্ঠানটির সহায়তায় কাজ করলে নেটওয়ার্ক ভয়ানক নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বলে মন্তব্য করেছে দেশটি।

একটি মার্কিন প্রতিনিধি দল সোমবার যুক্তরাজ্যের কয়েকজন মন্ত্রীর সঙ্গে দেখা করে নতুন কিছু সংশ্লিষ্ট প্রমাণ উপস্থাপন করেন বলে জানিয়েছে বিবিসি।

যুক্তরাষ্ট্রের ৫জি নেটওয়ার্ক উন্নয়নে হুয়াওয়ের কাছ থেকে ‘নন-কোর’ (অত্যাবশ্যক সরঞ্জামের পরবর্তী পর্যায়ের যন্ত্রাংশ) সরঞ্জাম কেনার ব্যাপারে চলতি মাসেই সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

সেই সরঞ্জামগুলো যেন এই কোম্পানির কাছ থেকে কেনা না হয় সেজন্য সোমবার ব্রিটিশ মন্ত্রীদের সঙ্গে দেখা করেন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপ-উপদেষ্টা ম্যাট পটিংগারের নেতৃত্বাধীন মার্কিন কূটনৈতিক দল।

আর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর এ নিয়ে চাপ দিচ্ছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প।

Reneta

বিবিসি জানায়, সিনিয়র মর্কিন কর্মকর্তাদের ওই দলটি কারিগরি তথ্যের এমন একটি নথি সোমবারের বৈঠকে উপস্থাপন করেছেন যা ব্রিটিশ গোয়েন্দা টিমের নিজস্ব কারিগরি পরীক্ষার প্রতিবেদনকে ভুল বলে দাবি করছে। ব্রিটিশ প্রতিবেদন অনুসারে, হুয়াওয়ের ৫জি অবকাঠামোতে হুয়াওয়ের প্রযুক্তি ও যন্ত্রাংশ জাতীয় নিরাপত্তাকে ঝুঁকিতে না ফেলেই ব্যবহার করা সম্ভব।

অবশ্য ওই নথিতে ঠিক কী আছে সে ব্যাপারে যুক্তরাষ্ট্র কিছু জানাতে রাজি হয়নি।

২০১৯ সালের ১৬ মে জাতীয় নিরাপত্তার ঝুঁকির কারণ দেখিয়ে হুয়াওয়েসহ আরও ৬৮টি কোম্পানির সঙ্গে প্রযুক্তি এবং যন্ত্রাংশের কেনাবেচা করার ব্যাপারে নিজ দেশের কোম্পানিগুলোর প্রতি নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা আরোপের পর বেশ কয়েকবার অন্যান্য দেশগুলোকে সাবধান করে বলেছে, হুয়াওয়ের সঙ্গে এ ধরনের যে কোনো ব্যবসা-বাণিজ্য করলে সেই দেশের সঙ্গে গোয়েন্দা সম্পর্ক পুনর্বিবেচনা করতে বাধ্য হতে পারে যুক্তরাষ্ট্র।হুয়াওয়ে-যুক্তরাজ্যে ৫জি প্রযুক্তি

ইতোমধ্যে গত জুনে ৫জি সেবা উন্নয়নের জন্য রাশিয়ান টেলিকম কোম্পানির সাথে চুক্তি করে হুয়াওয়ে। এই চুক্তির আওতায় চলতি বছর থেকে পরবর্তী প্রজন্মের জন্য ফাইভজি সেবা উন্নয়নে কাজ করে যাবে প্রতিষ্ঠান দুটি।

গত সেপ্টেম্বরে অবশ্য হুয়াওয়ে উল্টো অভিযোগ করেছিল, যুক্তরাষ্ট্র তাদের নেটওয়ার্কগুলোতে অবৈধভাবে অনুপ্রবেশ করে সাইবার হামলা চালিয়েছে এবং তাদের কর্মীদের হুমকি দিয়েছে।

অবশ্য ব্রিটিশ সংশ্লিষ্ট কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, এ নিয়ে তারা চিন্তিত নন। যুক্তরাষ্ট্রের নতুন রিভিউ তাদের নিজস্ব সিদ্ধান্তে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আনতে পারবে না বলেও মন্তব্য করেছেন তারা।

ট্রাম্পের পক্ষ থেকে জনসনের ওপর গোয়েন্দা সম্পর্ক নিয়ে চাপ থাকলেও ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৫ প্রধান অ্যান্ড্রু পার্কার একে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। ফিনান্সিয়াল টাইমসকে তিনি বলেছেন, ব্রিটেন হুয়াওয়ে প্রযুক্তি ব্যবহার করলেই তাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্যের গোয়েন্দা তথ্য বিনিময় সম্পর্ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে এমনটা ভাবার কোনো কারণ নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫জি৫জি নেটওয়ার্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT