ব্রিটিশ সেনাবাহিনী ‘স্পেশ্যাল এয়ার সার্ভিস’ এর স্নাইপারের গুলিতে তিন জঙ্গি ও দুই আত্মঘাতী জঙ্গি নিহত হয়েছে।
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস অধ্যুষ্ঠিত ইরাকের মুসলে সম্প্রতি ৮০০ মিটার দূর থেকে ব্রিটিশ সেনারা স্নাইপার দিয়ে এ আক্রমণ চালায়।
স্পেশাল এয়ার সার্ভিস-এস এ এস’র একজন নির্বাহী কর্মকর্তা জানায়, স্নাইপারে ছোড়া তিনটি গুলিতে পাঁচজন জঙ্গি মারা যায়, যাদের মধ্যে দুই আত্মঘাতী বোমাধারী জঙ্গি।
তিনি আরো জানায়, স্নাইপারের প্রথম গুলি আত্মঘাতী বোমাধারীর বুকে লাগে। সঙ্গে সঙ্গে তার সঙ্গে থাকা বোমাও বিস্ফোরণ ঘটে, এতে করে আরো দু’জন আইএস জঙ্গি নিহত হয়। আরেক আইএস জঙ্গির মাথা তাক করে স্নাইপারের দ্বিতীয় আঘাত আনা হয়। তৃতীয় আঘাতে আরেক আত্মঘাতী জঙ্গি তার সঙ্গীসহ নিহত হয়।
যুক্তরাজ্যের বিমান বাহিনী জানিয়েছে, তারা সার্থক এক স্নাইপার হামলা চালিয়েছে। জঙ্গি সংগঠন আই এস নিধনে এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেছেন।







