চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটিশ মিডিয়াকে মদ্রিচের কড়া জবাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

‘ইটস কামিং হোম’ স্লোগানে তখন ৫২ বছর পর ফাইনালে ওঠার স্বপ্নে বিভোর ইংলিশরা। অতিরিক্ত সময়ে সেই স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবারের মতো ফাইনালে ক্রোয়েশিয়া। ইতিহাস গড়ার পর ক্রোয়েট অধিনায়ক লুকা মদ্রিচ বলেছেন, এই ম্যাচের আগে ইংল্যান্ড তাদের ছোট করে দেখেছিল, সেটার জবাব তারা মাঠেই দিয়েছেন।

ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে অথচ ব্রিটিশ মিডিয়া বাড়াবাড়ি করবে না, তা কি করে সম্ভব? স্বাভাবিকভাবেই তারা ক্রোয়েশিয়ার নানান দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করে। আর সেটাই কাল হয়েছে সাউথগেটের শিষ্যদের। মদ্রিচের ভাষায়, ওইসব সমালোচনা তাদের অনুপ্রেরণা যুগিয়েছে!

সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে মদ্রিচ-রাকিটিচরা। জয়ের পরে ইংলিশ মিডিয়ার সমালোচনা করে বি-ইন স্পোর্টসকে মদ্রিচ বলেন, ‘কিছু সাংবাদিক ও পণ্ডিতরা টেলিভিশনে এই ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে আমাদের ক্লান্ত বলে সমালোচনা করেছেন; তারা আমাদের চলন্ত অথচ মৃত বলেছেন। এই অবমূল্যায়ন ছিল বিশাল ভুল। তাদের আরো নম্র আর শ্রদ্ধাশীল হওয়া উচিত ছিলো। তারা তো ক্রোয়েশিয়াকে পাত্তাই দিতে চায়নি। এটা অনেক বড় ভুল ছিল। এসব শুনে আমরা ঠিক করেছিলাম, ঠিক আছে, আমরাও দেখিয়ে দেবো!’

টানা দুই ম্যাচে ট্রাইবেকারে খেলা ক্রোয়েশিয়া অনেকটাই ক্লান্ত থাকবে সেমির আগে, খোদ ক্রোয়েশিয়া কোচ দালিচই বলেছিলেন এটা। তবে ক্লান্ত থাকলেও ইংল্যান্ডকে ছেড়ে কথা না বলার ঘোষণাও দিয়েছিলেন। মদ্রিচরা সেটাই প্রমাণ করেছেন মাঠে, ‘কারা ম্যাচ শেষে ক্লান্ত হয়, সেটা বুঝিয়ে দিয়েছি আমরা। আমরা শারীরিক ও মানসিকভাবে এগিয়ে ছিলাম তাদের চেয়ে। আসলে অতিরিক্ত সময়ের আগেই ম্যাচ জিততে পারতাম। এটা ক্রোয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে বড় জয়। এটা সত্যিই স্বপ্নের মতো।’

মদ্রিচ বলেন, ‘এটা এখন সবকিছু। এটা আমাদের কাছে তথা পুরো ক্রোয়েশিয়ার কাছেই স্বপ্ন বাস্তবে পরিণত হওয়ার মতো বিষয়। এই বিশ্বকাপের আগে কেউ আমাদের সুযোগ দেয়নি। কিন্তু পুরো টুর্নামেন্টজুড়ে আমাদের মান, ইচ্ছা, একতা এবং লড়াই করার মানসিকতা মিলে আজ আমরা ফাইনালে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রোয়েশিয়াবিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮লুকা মদ্রিচ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT