চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে ব্রিটিশ মন্ত্রীর পদত্যাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৮ পূর্বাহ্ণ ০৯, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
ব্রিটিশ মন্ত্রীর পদত্যাগ-যুক্তরাজ্য-ইসরায়েল

ইসরায়েলের সরকারি ও রাজনৈতিক কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠকে অংশ নেয়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এবার পদত্যাগ করলেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের মন্ত্রী প্রীতি প্যাটেল। গত সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালনের পর এবার সরে দাঁড়ালেন তিনি।

বিবিসি জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুসহ দেশটির গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা ও প্রতিষ্ঠানের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আগস্টে পরিবারিক ছুটিতে ইসরায়েল যান প্রীতি। ওই সময়ই তিনি নেতানিয়াহুসহ দেশটির প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ১২টি বৈঠক করেন। অভিযোগ অনুসারে, সেসব বৈঠক ছিল রাষ্ট্রীয় এবং সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে। এখানেই ছিল আসল সমস্যা। কেননা আনুষ্ঠানিকভাবে কোনো রাষ্ট্রীয় বা সরকারি সফরে দেশের বাইরে গেলে মন্ত্রীদের অবশ্যই সরকারকে জানিয়ে যেতে হয়। কিন্তু এমন কিছুই ব্রিটিশ সরকারকে জানাননি প্রীতি।

ছুটি শেষে ব্রিটেন ফিরেই ইসরায়েলি সেনাবাহিনীর জন্য অর্থ বরাদ্দ দেয়ার সুপারিশও করেন তিনি।

তবে অভিযোগ ওঠার পর নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন ক্ষমতাসীন কনজার্ভেটিভ পার্টির ৪৫ বছর বয়সী এই রাজনীতিক।

রাজনৈতিক ক্যারিয়ারের শুরু থেকেই প্রীতি প্যাটেলকে তার দলের উঠতি তারকা বলে মনে করা হতো। কনজার্ভেটিভ পার্টির অধিকাংশেরই আশা ছিল, রাজনৈতিক জীবনে দ্রুতই অনেক দূর এগোবেন তিনি। কিন্তু ইসরায়েলের সঙ্গে গোপন সম্পর্কের অভিযোগের পর সোমবার এজন্য ক্ষমা চেয়ে প্রীতি বলেন, তার কাছ থেকে যে উচ্চমান আশা করা হয়ে থাকে, তার কর্মকাণ্ড এর চেয়ে নিম্নমানের হয়ে গেছে।

Reneta

প্রীতি প্যাটেল পদত্যাগ করলেও তার কর্মকাণ্ড একজন মন্ত্রীর আচরণবিধির চরম লঙ্ঘন দাবি করে ইসরায়েল সরকারের সঙ্গে তার সম্পর্কের আনুষ্ঠানিক তদন্ত দাবি করেছে লেবার পার্টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলব্রিটিশ মন্ত্রীর পদত্যাগযুক্তরাজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT