চলতি বছরের ১৮ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাজ্যের নতুন ভিসা অাবেদন ফি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, স্বল্প মেয়াদে সর্বোচ্চ দুই শতাংশ বাড়ানো হয়েছে নতুন ভিসার জন্য আবেদন ফি।
যেসব ক্যাটাগরিতে ভিসার জন্য আবেদনের ফি বাড়ানো হয়েছে তারমধ্যে রয়েছে; ওয়ার্ক পারমিট, ভিজিট এবং স্টাডি ভিসা। এছাড়াও ন্যাশনালিটি ও সেটেলমেন্ট ভিসার জন্য পঁচিশ শতাংশ ভিসা আবেদন ফি বৃদ্ধি করা হয়েছে।
এনডিটিভি আরও জানায়, এই ভিসা ফি বাড়ানোর ফলে হাজারো ভারতীয় ক্ষতির সম্মুখীন হবে। ২০১৫ সালে ৯২ হাজার ৬২ জন ভারতীয় অভিবাসন প্রক্রিয়ায় ব্রিটিশ ভিসা পায়।






