চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩২ পূর্বাহ্ণ ১০, আগস্ট ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রু সঙ্গে যৌনকর্ম করার জন্য ১৭ বছর বয়সে বাধ্য করে যুক্তরাজ্যে নিয়ে আসার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি মামলা দায়ের করেছেন ভার্জিনিয়া জোফ্রে নামের এক নারী।

বিবিসির প্রতিবেদনের তথ্যমতে, জোফ্রে নামের ওই নারী দাবি করেছেন, লন্ডন ও নিউইয়র্কে প্রিন্স অ্যান্ড্রুর দ্বারা তিনি যৌন সহিংসতার শিকার হয়েছেন।

তবে শুধু এখানে প্রিন্স অ্যান্ড্রুর নামটিও আসেনি এ কাজে সহযোগিতা করার জন্য তার বন্ধু জেফরি এপস্টেইনের কথাও এসেছে। যে শিশু-কিশোরীদের পাচার ও জোর করে যৌনদাসীর কাজ করানোর মতো গুরুতর অভিযোগে কারাবাসে থাকা অবস্থায় আত্মহত্যা করেন এই মার্কিন ধনকুবের জেফরি এপস্টেইন।

Banglabid

তবে এ সমস্ত অভিযোগ বরাবরের মতোই নাকচ করে আসছেন প্রিন্স অ্যান্ড্রু।

মূলত, ৬৬ বছর বয়সী এপস্টেইনের বিরুদ্ধে নতুন কিছু অভিযোগের আইনি নথিপত্র প্রকাশ্যে আসার এক দিন পর ২০১৯ সালের ১০ আগস্ট রহস্যজনকভাবে মারা যান তিনি। যে কারণে তার মৃত্যুকে ঘিরে বেশ কিছু ষড়যন্ত্রতত্ত্বও সামনে এসেছে।

এরপরই জোফ্রের অভিযোগের বিষয়ে ২০১৯ সালে প্রিন্স অ্যান্ড্রু মন্তব্য করেছিলেন যে, এরকম কিছু কখনো ঘটেনি।

Reneta

‘আমি সুনির্দিষ্টভাবে বলতে পারি, এরকম কখনোই ঘটেনি। ওই ভদ্রমহিলার সঙ্গে কখনোই পরিচয় হয়েছে বলে আমার মনে পড়ছে না,’ বিবিসির নিউজনাইট অনুষ্ঠানে তিনি বলেছিলেন।

এই খবরের বিষয়ে বক্তব্য জানতে বাকিংহ্যাম প্যালেস এবং ডিউক অব ইয়র্কের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।

মামলায় বলা হয়েছে,তাকে লন্ডন, নিউইয়র্ক ও ক্যারিবীয় এলাকায় কয়েকবার প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে যৌন সংসর্গে বাধ্য করা হয়েছিল। ১৯৯৯ থেকে ২০০২ সালের মধ্যে এসব ঘটনা ঘটে। ক্যারিবীয় এলাকায় অ্যান্ড্রুর বন্ধু জেফরি এপস্টেইনের মালিকানাধীন একটি দ্বীপে তাকে রাখা হয়েছিল।

নিউইয়র্কের শিশু নির্যাতনবিরোধী আইনকে গত বছর গভর্নর অ্যান্ড্রু কুওমো যুগান্তকারী বলে বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন, এর ফলে যারা অপ্রাপ্ত বয়সে নিপীড়নের শিকার হয়েছেন, যেসব অপরাধ জানা যায়নি বা বিচার হয়নি, সেগুলোর বিচার প্রাপ্তির পথ তৈরি হয়েছে।

২০১৯ সালে আইনটি জারি করা হয়। এই আইন অনুযায়ী, সময় উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে এর আগে যেসব অভিযোগ আনা যায়নি, সেসব অভিযোগ দায়ের করার জন্য এক বছর সময় দেয়া হয়। পরবর্তীতে সেই সময়সীমা এই বছরের ১৪ অগাস্ট পর্যন্ত বর্ধিত করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

পশ্চিম আফ্রিকায় প্রথমবারের মতো ভয়াবহ ‘মারবুর্গ ভাইরাস’ শনাক্ত

পরবর্তী

বিশ্বকাপ দলের কাউকেই বাংলাদেশে পাঠাচ্ছে না নিউজিল্যান্ড

পরবর্তী

বিশ্বকাপ দলের কাউকেই বাংলাদেশে পাঠাচ্ছে না নিউজিল্যান্ড

নাইন ইলেভেনের হামলা থেকে যেভাবে বেঁচে গিয়েছিলেন মাইকেল জ্যাকসন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT