দুটি আন্তর্জাতিক এনজিওর তথ্য সংগ্রহের সময় ব্রিটিশ ইন্টেলিজেন্স এজেন্সি জিসিএইচকিউ যথাযথ নিয়ম অনুসরণ করেনি বলে অভিযোগ এনেছে ইনভেস্টিগেটরি পাওয়ার ট্রাইব্যুনাল আইপিটি।
জিসিএইচকিউ অ্যামনেস্টি এবং প্রাইভেসি ইন্টারন্যাশনাল নামক দুটি সংস্থার তথ্য সংগ্রহ করছে। তবে এ তথ্য সংগ্রহ করতে গিয়ে সংস্থা দুটির অনেক তথ্য আটকে রেখে তাদের কমিউনিকেশন সিস্টেমে বাধা তৈরি করেছে।
শুধু তাই নয়, এর আগেও জিসিএইচকিউয়ের বিরুদ্ধে অভিযোগ এনেছিলো আমেরিকান সিভিল লিবারটিজ ইউনিয়নসহ বেশ কয়েকটি এজেন্সি। তাদের সকলেরই অভিযোগ তথ্য সংগ্রহের সময় জিসিএইচকিউ যথাযথ নিয়ম অনুসরণ করেনি। পাশাপাশি তাদের তথ্য যোগাযোগ সিস্টেমে বাধা তৈরি করেছে।
তবে এ বিষয়ে ব্রিটিশ সরকারের পক্ষ দাবি করা হয়, জিসিএইচকিউ আইন মেনেই ওই সংস্থাগুলোর তথ্য সংগ্রহ করেছে এবং তথ্য আটকে রেখেছে।







