চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে ‘দেবী’ নিয়ে দিনব্যাপী কর্মসূচি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৩ পূর্বাহ্ণ ১০, অক্টোবর ২০১৮
বিনোদন
A A
দেবী

মুক্তির আগেই আলোড়ন তুলেছে অনম বিশ্বাস পরিচালিত এ বছরের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দেবী’। গতকাল রাজধানীর ফুলার রোডে নিজেদের কার্যালয়ে চলচ্চিত্রটির অপ্রকাশিত ট্রেলার প্রকাশ, চলচ্চিত্রটি নিয়ে আলোচনা অনুষ্ঠান ও ফ্যাশন প্রদর্শনীর আয়োজন করে ব্রিটিশ কাউন্সিল। অনুষ্ঠানে বহু চলচ্চিত্রানুরাগী উপস্থিত ছিলেন।

দেবী চলচ্চিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, ইরেশ যাকের ও শবনম ফারিয়া। অপ্রকাশিত ট্রেলারটি দেখানোর পর দর্শকদের ‘দেবী’র অভিনয় শিল্পীদের পরিচয় করিয়ে দেন ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর বারবারা উইকহ্যাম। উপস্থিত দর্শকদের ছবিটির এক্সক্লুসিভ কিছু ফুটেজও দেখানো হয়।

কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ সৃষ্ট কিংবদন্তী চরিত্র ‘মিসির আলী’ প্রথমবারের মতো চলচ্চিত্রায়িত হচ্ছে ‘দেবী’ চলচ্চিত্রটির মাধ্যমে। ট্রেলার প্রদর্শনের পরে, জয়া আহসান ও চঞ্চল চৌধুরীসহ অন্যান্য শিল্পীরা তাদের এ চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতা নিয়ে দর্শকদের সাথে কথা বলেন। প্রাণবন্ত এ আলোচনায় দর্শকরা জানতে পারে একটি কিংবদন্তী উপন্যাসের চলচ্চিত্রে প্রাণ পাওয়ার কাহিনী সম্পর্কে। জনপ্রিয় উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের বিষয়গুলো এবং দর্শক প্রত্যাশা মেটানো নিয়েও অনুষ্ঠানে দর্শকদের সাথে আলোচনা করেন ‘দেবী’র অভিনয়শিল্পীরা।

Banglabid

জয়া আহসান তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘অভিনয়শিল্পী হিসেবে এ চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং ছিল। এ চরিত্রটি করতে গিয়ে, আমাকে পুরোপুরি মনস্তাত্ত্বিক রূপান্তরের মধ্য দিয়ে যেতে হয়েছে। এখন আমার অপেক্ষা দর্শকদের প্রতিক্রিয়ার।’ বিপ্লব সাহার ‘বিশ্বরঙ’র আয়োজনে ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরিতে অনুষ্ঠিত হয় ‘দেবী কালেকশন’ শীর্ষক প্রদর্শনী। আমন্ত্রিত অতিথি ও গ্রাহকরা বিশ্বরঙের ফ্যাশন কালেকশন ঘুরে দেখেন এবং পছন্দের পোশাক কেনেন। একটি গ্রুপ ছবি তোলার মাধ্যমে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।

যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্কের সেতু হিসেবে কাজ করে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ। নতুন সেবার সূচনা ও নতুন ধরনের কনটেন্ট তৈরি এবং তা গ্রাহকদের জন্য সচরাচর করার মাধ্যমে সংস্থাটি দু’টি দেশের সাংস্কৃতিক প্রতিবন্ধকতা হ্রাসে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে, ডিজিটাল অন্তর্ভুক্তি আরেকটি ধাপ। ডিজিটাল লাইব্রেরিতে শুধুমাত্র অডিও বই, ই-বই, সংবাদপত্র ও ম্যাগাজিনই নেই, পাশাপাশি, এটা লাইব্রেরি সদস্যদের সহস্রাধিক চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র, সিরিজ ও থিয়েটার প্রডাকশন দেখারও সুযোগ করে দিচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দেবীলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোন ধরনের নৈরাজ্য সৃষ্টি করলে এক বিন্দু ছাড় নয়

পরবর্তী

নিরাপত্তার অজুহাত দেয়া হেলস বিপিএল খেলবেন

পরবর্তী

নিরাপত্তার অজুহাত দেয়া হেলস বিপিএল খেলবেন

সবার আগে এজলাসে লুৎফুজ্জামান বাবর

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT