বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে হামলা: ঘটনাস্থল পরিদর্শনে আওয়ামী লীগের প্রতিনিধি দল

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে হামলা: ঘটনাস্থল পরিদর্শনে আওয়ামী লীগের প্রতিনিধি দল

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি এবং মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর ও লুটপাটের ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

আজ মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীমের নেতৃত্বে দলের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, গোলাম কবির রব্বানী চিনু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মঈন উদ্দিন মঈনসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

bbb

পরিদর্শনে গিয়ে প্রতিনিধি দলের সদস্যরা ক্ষতিগ্রস্থদের সান্ত্বনার পাশাপাশি সহায়তারও আশ্বাস দেন। পরিদর্শন শেষে প্রতিনিধি দলের প্রধান একেএম এনামুল হক শামীম জানান, নাসিরনগরের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই সরাসরি তদারকি করছেন এবং অভিযুক্তদের দ্রুত দৃষ্টান্তমূল শাস্তির ব্যবস্থা গ্রহনের জন্য ইতোমধ্যে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

গত শুক্রবার উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের রসরাজ দাস (২৭) নামে এক যুবকের ফেসবুকে পোস্টে ধর্ম অবমাননার অভিযোগ এনে স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করে।

তবে রসরাজ এ অভিযোগ অস্বীকার করে বলেন, তার ফেসবুক অাইডি নকল করে অন্য কেউ এই কাজ করেছে।

রোববার এর প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামায়াত নামের দুটি সংগঠন সমাবেশ করে। সেই সমাবেশ চলাকালে সদরের হিন্দুপাড়াগুলোতে হামলা চালানো হয়।

বিষয়:প্রতিমা ভাঙচুরসাম্প্রদায়িক হামলা
প্রতিবেদক

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…