চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাভো-নারিনদের সঙ্গে ঝালিয়ে নিচ্ছেন মিরাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৩ পূর্বাহ্ন ০১, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
ত্রিনবাগোর অনুশীলনে মিরাজ

ত্রিনবাগোর অনুশীলনে মিরাজ

প্রথমবারের মত দেশের বাইরের কোনও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গেছেন। একেবারেই নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। যাতে থাকছে রোমাঞ্চ, চ্যালেঞ্জ, আর নিজেকে আরেকধাপ উপরে তুলে নেওয়ার চেষ্টা। মেহেদী হাসান মিরাজ সেজন্য প্রস্তুতও হচ্ছেন ভালোভাবেই। অনুশীলনের একটি ছবি দিয়ে তার দল ত্রিনবাগো নাইট রাইডার্সও সেটাই বলছে।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে মিরাজ এখন সেন্ট লুসিয়ায়। সেখানে ত্রিনবাগো নাইট রাইডার্সের ডেরায় ঘাম ঝরাচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতিতে। শাহরুখ খানের দলটি নিজেদের ফেসবুক পেজে ক্রিকেটারদের অনুশীলনের ছবি প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে টাইগার অলরাউন্ডারকে বল করতে।

ছবির সঙ্গে ত্রিনবাগো লিখেছে, তরুণ মেহেদী হাসান মিরাজ সুযোগ কাজে লাগানোর জন্য এবং সিপিএল-২০১৭তে জ্বলে ওঠার জন্য প্রস্তুত হচ্ছেন।

অফস্পিন-অলরাউন্ডার মিরাজ যখন বল ছুঁড়ছিলেন, তখন ব্যাটিং প্রান্তে কে ছিলেন সেটি অবশ্য ছবিতে আসেনি। তবে অন্য ছবিগুলোতে দেখা যাচ্ছে দিনেশ রামদিন, ডোয়াইন ব্রাভো, সুনীল নারিন অনুশীলন করছেন ত্রিনবাগোর জার্সিতে। বোঝাই যাচ্ছে, তারকা সব ক্রিকেটারের সঙ্গে ড্রেসিংরুম-অনুশীলন মুহূর্ত শেয়ার করছেন টাইগার তরুণ।

অবশ্য কেবল ক্যারিবীয় তারকারাই নন, মিরাজ ত্রিনবাগোয় সতীর্থ হিসেবে পাবেন বিশ্বের আরও বড় বড় ক্রিকেট তারকাকে। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম, সাউথ আফ্রিকার ব্যাটিং ভরসা হাশিম আমলারাও আছেন মিরাজের দলে।

প্রথম অভিযানে অবশ্য মিরাজের কাছে অলরাউন্ডার ভূমিকার চেয়ে স্পিনার ভূমিকাই বেশি প্রত্যাশা করছে ত্রিনবাগো। অস্ট্রেলিয়ান বাঁহাতি স্পিনার ব্র্যাড হগের জায়গায় ডাক পড়েছে ১৯ বছরের টাইগার তরুণের। বুড়ো হগের ক্যাপে মাথা গলানো যেমন সুযোগের, দায়িত্বও তেমনি অনেক। মিরাজ সেটারই শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন।

Reneta

যাওয়ার আগে বলে গেছেন নামীদামী ক্রিকেটারদের সঙ্গে খেলে অভিজ্ঞতা অর্জন ও মানসিক শক্তি বাড়িয়ে নিতে চান, ‘ক্যারিবিয়ান এই লিগটা আমার জন্য বড় সুযোগ। এটা অনেক জাঁকজমকপূর্ণ হয়। বিশ্বের অনেক বড় বড় খেলোয়াড় ওখানে খেলে। তাদের বিপক্ষে আমি যখন খেলব, আমার মানসিক শক্তি অনেক বাড়বে। সত্যি কথা বলতে এটা অনেক সাহায্য করবে। এখানে ভাল করলে যেকোনো জায়গাতেই সুযোগ হতে পারে। চেষ্টা থাকবে এখানে ভালো কিছু করার।’

২০১৩ সালে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিলেন মিরাজ। ৭ ম্যাচ খেলে নিয়েছিলেন ১৩ উইকেট। সবগুলো ম্যাচই হয়েছিল গায়ানায়। এবার যদিও ভিন্ন ভেন্যুতে খেলা। তবে সেই সাফল্যটা আবারো টেনে নিতে চান। গত চার-পাঁচ বছরে তো আরও পরিণত হয়েছেন।

আগামী ১৫ আগস্ট পর্যন্ত মিরাজকে ছাড়পত্র দিয়েছে বিসিবি। এই সময়ের মধ্যে খেলার সুযোগ পাবেন পাঁচ ম্যাচে। ফিরে এসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি নেবেন গত অক্টোবরে মিরপুর টেস্টে ইংল্যান্ড-বধের এই নায়ক।

সিপিএলে খেলছেন মিরাজের জাতীয় দল সতীর্থ সাকিব আল হাসানও। সাকিব এখনো ঢাকাতেই। আগামী ৪ আগস্ট মিরাজের দল ত্রিনবাগো নাইট রাইডার্স ও সেন্ট লুসিয়া স্টারসের ম্যাচ দিয়ে শুরু হবে সিপিএলের এবারের আসর। বার্বাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে সাকিবের দল জ্যামাইকার প্রথম ম্যাচ ৫ আগস্ট।

Jui  Banner Campaign
ট্যাগ: ত্রিনবাগো নাইট রাইডার্সমেহেদী হাসান মিরাজসিপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

রোববার সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মঘটের মধ্যেও চট্টগ্রাম বন্দর সচল থাকার দাবি বন্দর চেয়ারম্যানের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
রিনা খান, ছবি: নাহিয়ান ইমন

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে করে নির্বাচনী প্রচারে মির্জা ফখরুল।

ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে চেপে জনতার দুয়ারে মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT