চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্রাত্য’ নাসির-রুবেলদের জবাবের একদিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৬ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
বোলিংয়ে আগুন ঝরিয়ে মাঠ ছাড়ছেন রুবেল

বোলিংয়ে আগুন ঝরিয়ে মাঠ ছাড়ছেন রুবেল

তাদের সামর্থ্য নিয়ে নতুন করে প্রশ্ন তোলার অবকাশ নেই। পরীক্ষিত পারফর্মার দুজনেই। একজন রুবেল হোসেন; দলের সঙ্গে থাকছেন, কিন্তু একাদশে সুযোগ পাচ্ছেন না। অন্যজন নাসির হোসেন, দলেই সুযোগ পাচ্ছেন না দীর্ঘদিন। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে ঢাকা প্রিমিয়ার লিগে নেমে দারুণ পারফরম্যান্স দেখিয়ে নিজেদের কাজটা সেরে রাখলেন এই দুই তারকা।

বৃহস্পতিবার নাসিরের সেঞ্চুরিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে ৭ উইকেটে হেরেছে মোহামেডান। বিকেএসপির-৩ নম্বর মাঠে মোহামেডানের ২২০ রানের জবাবে গাজী ১৩ ওভার হাতে রেখেই জয়ে নোঙর ফেলে। চার নম্বরে নেমে ১০৬ বলে ১০৬ রানের অপরাজিত ইনিংসটি খেলেন অধিনায়ক নাসির।

চতুর্থ উইকেট জুটিতে ভারতীয় ক্রিকেটার পারভেজ রসূলকে (৫৩*) নিয়ে ১৪৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে অনায়াস জয় ঘরে তোলেন নাসির। ৯টি চার ও ৫টি ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি। অর্ধশতক ছুঁয়েছিলেন ৬৯ বলে। পরের পঞ্চাশ ছুঁতে লেগেছে ৩৫ বল। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তার চতুর্থ শতক।

Banglabid

নাসির জাতীয় দলের জার্সিতে সর্বশেষ খেলেছেন ওয়ানডে। ২০১৬ এর অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে, চট্টগ্রামে। তারপর আর টাইগারদের হয়ে নামা হয়নি। টিম কম্বিনেশনের সঙ্গে যান না এমন কথাও শোনা গেছে।

অথচ দুর্দান্ত ফর্মেই আছেন এই অলরাউন্ডার। ঘরোয়া লিগে গত বিসিএলে ডাবল সেঞ্চুরি করেছেন। ব্যাটে-বলে জ্বলছিলেনই। কদিন আগে ইমার্জিং কাপের দলের হয়েও সেঞ্চুরি করেছেন প্রয়োজনের মুহূর্তে। তার আগের ম্যাচে বল হাতে ম্যাচ জেতাতে ভূমিকা রেখেছিলেন। এবার ঢাকা লিগে জ্বললেন।

অপরাজিত সেঞ্চুরির পথে নাসির

কবে আবারো জাতীয় দলের স্কোয়াডে ফিরবেন সেটির অপেক্ষা থাকছে। তবে নিজের কাজটা ঠিকঠাকই করে যাচ্ছেন নাসির। কদিন পরেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা। তার আগে খুব বেশি ম্যাচ নেই। শুরুতেই সেঞ্চুরি করে তাই হয়তো ঠিকঠাক করে যাওয়া কাজটা আরেকটু এগিয়ে রাখলেন ৩০ বর্ষী মি. ফিনিশার।

Reneta

অন্যদিকে রুবেলের অবস্থা এতটা সঙ্গিন নয়। ২৭ বর্ষী এই ডানহাতি পেসার গত নিউজিল্যান্ড সফরে টেস্ট ও টি-টুয়েন্টি খেলেছেন। তবে ওয়ানডেতে নেমেছিলেন গত বছরের সেপ্টেম্বরে, আফগানিস্তানের বিপক্ষে। শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দলের সঙ্গেও ছিলেন। তবে ম্যাচ খেলার সুযোগ হয়নি একটিও। টি-টুয়েন্টি সিরিজের আগে দেশেই ফিরে আসতে হয়েছে তাকে।

বৃহস্পতিবার প্রিমিয়ার লিগে রুবেলের আগুনে গোলায় পুড়েছে কলাবাগান ক্রীড়া চক্র। নিয়েছেন ৬ উইকেট। তাতে কলাবাগানকে ৫ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

বিকেএসপির-৪ নম্বর মাঠে কলাবাগান রুবেলের বিধ্বংসী বোলিংয়ে ১৮৪ রানে অলআউট হয়ে যায়। ৮.২ ওভার বল করে ২১ রানে ছয় শিকার ডানহাতি পেসারের। আছে দুটি মেডেনও। রুবেল এই নিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫ উইকেট পেলেন চারবার, যার তিনবারই ৬ উইকেট করে!

প্রাইম ব্যাংক এদিন একাদশই সাজিয়েছিল মাত্র একজন পেসার নিয়ে। রুবেলের সঙ্গে ঠেকার কাজ চালাতে ছিলেন সৌম্য ও আরিফুল। তবে রুবেল কাজের কাজটা করে ফেলায় দলকে ভুগতে হয়নি।

ম্যাচে কলাবাগান অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে বোল্ড করে শুরু করেছিলেন রুবেল। পরের ওভারে জসিমউদ্দিনকেও বোল্ড করেন। আবারো যখন বল হাতে ফেরেন, পরের গল্পটুকু শুধু রুবেলের। তার তোপে পড়ে প্রতিপক্ষের মিডল ও লোয়ার অর্ডার। দারুণ কিছু করেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে রুবেলও দলে ঢোকার দাবিটা জানিয়ে রাখলেন আবারো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাসিররুবেল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেভাবে শুরু মঙ্গল শোভাযাত্রা

পরবর্তী

ভারতের উপ-নির্বাচনেও বিজেপির জয়জয়কার

পরবর্তী

ভারতের উপ-নির্বাচনেও বিজেপির জয়জয়কার

বহু পদের পান্তা চাল

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT