চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ব্রাজিল জাতীয় দলের অনুশীলনে যোগ দিলেন অধিনায়ক নেইমার। মঙ্গলবার পোর্তো আলেগ্রোতে দলের অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে যোগ দেন তিনি।
ব্রাজিলের কোচ কার্লস ডুঙ্গা নেইমারকে স্বাগত জানান। তার যোগদানে যেনো পুরো ব্রাজিল দলে যেনো প্রাণ ফিরে এসেছে।
চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ব্যস্ত থাকায় মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া ম্যাচে খেলেননি ব্রাজিল অধিনায়ক।
বুধবার কোপা আমেরিকা কাপের আগে হন্ডুরাসের বিপক্ষে সর্বশেষ প্রীতি ম্যাচ খেলবে নেইমার বাহিনী।
১১ জুন থেকে চিলিতে শুরু হতে যাওয়া কোপা আমেরিকায় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে গ্রুপ সি’তে খেলবে নেইমাররা। ১৪ জুন প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল। গ্রুপের অন্য দুটি দেশ- কলম্বিয়া ও পেরু।







