ব্রাজিল, ইরানের পর ২০১৮ বিশ্বকাপ নিশ্চিত করেছে জাপান। বৃহস্পতিবার অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে তৃতীয় দল হিসেবে রাশিয়ার টিকিট নিশ্চিত করেছে এশিয়ান পরাশক্তিরা।
নিজেদের মাঠ সাইতামায় মিডফিল্ডার ইয়োসুকে ইদেগুচির গোলে এগিয়ে যায় জাপান। ম্যাচ শেষ হওয়ার ৮ মিনিট আগে দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার জালে বল জড়িয়ে সামুরাইদের জয় নিশ্চিত করেন ইদেগুচি।
এই জয়ে গ্রুপ ‘বি’তে শীর্ষে থেকেই বিশ্বকাপ নিশ্চিত করেছে জাপান। তাদের ঠিক পরের অবস্থান সৌদি আরবের। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান দলটির। সমান সংখ্যক পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে অস্ট্রেলিয়া।
জাপানের আগে এশিয়া অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছিল ইরান।







