ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলোতে রাতভর বন্দুকধারীদের সম্মিলিত হামলায় কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৭ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের বেশ কয়েকটি স্থানে গাড়ি থামিয়ে গুলি করে বন্দুকধারীরা। হত্যার আগে হামলাকারীরা কারো কারো নাম-পরিচয়ও জানতে চায়। এভাবে সুনির্দিষ্টভাবে হত্যার কারণ খুঁজেছে ব্রাজিলের পুলিশ।
হত্যাকাণ্ডের তদন্তে ৫০ জন পুলিশ সদস্যের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।







