চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রডের ৫০০’র অপেক্ষা বাড়ল, ইংল্যান্ডেরও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১২ পূর্বাহ্ণ ২৮, জুলাই ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট ইতিহাসের সপ্তম ও ইংল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে ৫০০ উইকেট থেকে এক কদম দূরে পেসার স্টুয়ার্ট ব্রড, আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় থেকে ৮ উইকেট দূরে ইংল্যান্ড, সোমবার ঘটতে পারত দুটোই, বৃষ্টি সারাদিনের খেলা ভাসিয়ে না নিলে।

ওল্ড ট্রাফোর্ড টেস্টে চতুর্থ দিনে এক বলও খেলা সম্ভব হয়নি। তাতে ব্রডের পাঁচশ উইকেটের মাইলফলক ও ইংল্যান্ডের জয়ের অপেক্ষা বেড়েছে। তৃতীয় দিন পর্যন্ত অবশ্য জয়ের মঞ্চই গড়েছে স্বাগতিকরা। সফরকারী উইন্ডিজ পুরো ব্যাকফুটে! তিন টেস্টের সিরিজে আপাতত ১-১এ সমতা।

ম্যানচেস্টারে এই টেস্টে প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৩৬৯ রান তোলে ইংল্যান্ড। জবাব দিতে নেমে ব্রডের তোপ, এ পেসারের ৬ উইকেটের সামনে অসহায় উইন্ডিজ ১৯৭ রানে গুটিয়ে যায়।

তাতে প্রথম ইনিংস থেকেই ১৭২ রানের বড় লিড আদায় করে নেয় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২২৬ রান তুলে খেলা ছাড়ে। ৩৯৯ রানের লক্ষ্য দাঁড়ায় সফরকারীদের সামনে।

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে নেমে আবার ব্রডের তোপের মুখেই পড়ে। ৪৯১ টেস্ট উইকেট নিয়ে নামা ইংলিশ পেসার পাঁচশ ছুঁতে ১ উইকেট দূরে দাঁড়িয়ে, চতুর্থ দিনের পুরো খেলা বৃষ্টির পেটে যেতে দেখলেন।

৩৪ বছর বয়সী ব্রডের আগে টেস্টে পাঁচশ উইকেট ইতিহাসের ছোট্ট ক্লাবে নাম লিখিয়েছেন মাত্র ছয়জন। শীর্ষের তিনই আবার স্পিনার। শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন ধরাছোঁয়ার বাইরে যেয়ে অবসরে গেছেন ৮০০ উইকেট নিয়ে, অস্ট্রেলিয়ার সাবেক লেগস্পিনার শেন ওয়ার্নের নামের পাশে ৭০৮ উইকেট ও ভারতের সাবেক অনিল কুম্বলের শিকার ৬১৯ উইকেট।

Reneta

পরের তিনজন অবশ্য পেসার। যার একজন খেলা চালিয়ে যাচ্ছেন। ব্রডের সতীর্থ জেমস অ্যান্ডারসন, নামের পাশে ৫৮৯ উইকেট তার। অজিদের সাবেক গ্লেন ম্যাকগ্রা ৫৬৩ শিকার রেখে থেমেছেন ও উইন্ডিজের কোর্টনি ওয়ালশ ৫১৯ উইকেটে ক্যারিয়ার শেষ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রড
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT