চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যয় বাড়লো পদ্মা সেতুর, একনেকে অনুমোদন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫০ পূর্বাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৬
অর্থনীতি
A A

পদ্মা সেতুতে অতিরিক্ত ৮ হাজার ২শ’ ৮৬ কোটি টাকা বরাদ্দ অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার সকালে রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়।

এর ফলে পদ্মা সেতু প্রকল্পের চূড়ান্ত ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭শ’ ৯৩ কোটি ৩৯ লাখ। পদ্মা সেতুসহ মোট ৩৩ হাজার ১শ’ ৮৫ কোটি টাকার মোট ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে একনেকে।

দেশের দক্ষিণাঞ্চলকে সড়ক পথে রাজধানীসহ মধ্যাঞ্চলের সঙ্গে যুক্ত করতে গত ১২ ডিসেম্বর পদ্মা নদীর উপর ৬ কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণর মূল কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মূল পদ্মা সেতুর নির্মাণ কাজ ২০১৮’তে শেষ হলেও পুরো প্রকল্প বাস্তবায়ন হতে ২০২০ সাল পর্যন্ত সময় লাগবে।

নিজস্ব অর্থায়নে ২০ হাজার কোটি টাকায় পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু হলেও এ প্রকল্পে নতুন করে আরও ৮ হাজার কোটি টাকার বরাদ্দ অনুমোদন করে একনেক।

Reneta

একনেক সভাশেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ কথা জানান। এছাড়া সভায় পদ্মা সেতু প্রকল্পের জন্য দ্বিতীয় দফায় অতিরিক্ত ৮ হাজার ২শ’ ৮৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: একনেক
শেয়ারTweetPin

সর্বশেষ

উপসাগরীয় মিত্রদের অনুরোধে ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প

মে ১৯, ২০২৬

শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের নতুন কমিটি গঠন

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় পঞ্চমে ঢাকা

মে ১৯, ২০২৬

দেশের কিছু জায়গায় ঝড়ের আভাস

মে ১৯, ২০২৬

যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামিক স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT