চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যারিস্টার খোকনসহ ১৩ আইনজীবীর আগাম জামিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, আদালত
A A

ঢাকা জজ কোর্ট এলাকায় বিএনপিপন্থি আইনজীবীদের পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনসহ ১৩ আইনজীবীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মো: জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের ৮ সপ্তাহের আগাম জামিন দেন। সেই সাথে এই সময়ের মধ্যে এদের ঢাকা মহানগর দায়রা আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

আগাম জামিন পাওয়া অন্য আইনজীবীরা হলেন- বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, আইনজীবী মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ সম্পাদক মাহবুবুর রহমান খান, দেওয়ান হুমায়ূন কবির রিপন, আল ফয়সাল সিদ্দিকী, মোঃ কাইয়ুম, মোঃ শাহাদাত হোসেন আদিল, রাসেল আহমেদ, মহিদুল ইসলাম শিপন, আশরাফ জালাল খান মনন।

আজ হাইকোর্টে আইনজীবীদের জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী, আইনজীবী মহসিন রশিদ ও আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর ঢাকা জজ কোর্ট এলাকায় বিএনপিপন্থি আইনজীবীদের পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলায় ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী, খোরশেদ আলম মিয়াসহ ৪৯ জনকে পুলিশ রিপোর্ট দাখিল করা পর্যন্ত জামিন দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর ঢাকা জজকোর্ট এলাকায় আইনজীবীদের পদযাত্রায় পুলিশের লাঠিচার্জে অন্তত ৫০ জন আইনজীবী আহত হয়েছেন বলে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবীবিএনপিহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ছিল জুলাই আন্দোলনের কণ্ঠস্বর

জুলাই ১৩, ২০২৬

ভারী বর্ষণে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি, বিদ্যুৎ উৎপাদন ছাড়াল ২০০ মেগাওয়াট

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

জুলাই ১৩, ২০২৬

রাজধানীর ভূমিকম্প ও অগ্নিঝুঁকি মানচিত্রও প্রণয়ন করা হয়েছে

জুলাই ১৩, ২০২৬

বন্যাকবলিত ১১ জেলার সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT