চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটে-বলে জয়ের নায়ক মোসাদ্দেক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

শুক্রবার এসিসি ইমার্জিং কাপে হংকং অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ২৮ রানের স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

আরব আমিরাতের বিপক্ষে রানের খাতাই খুলতে পারেননি। হংকংয়ের বিপক্ষে সেখান থেকেই ঘুরে দাঁড়ালেন মোসাদ্দেক হোসেন সৈকত। ব্যাট হাতে দারুণ এক সেঞ্চুরির পর বল হাতেও বাংলাদেশের জয়ে নেতৃত্ব দিলেন জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার।

এই জয়ের পরও অবশ্য পুরোপুরি স্বস্তিতে নেই নুরুল হাসান সোহানের দল। পরের রাউন্ডে যেতে হলে ৯ ডিসেম্বর স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে জয়ের কোনো বিকল্প পথ নেই ইমার্জিং টাইগারদের।

আগের দিন আরব আমিরাতের কাছে অপ্রত্যাশিত হারের ক্ষত ভোলার মিশনে হংকংয়ের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। নেমে শুরুতেই মিজানুর রহমানের (৮) উইকেট হারায়।

সেখান থেকে দ্বিতীয় উইকেট জুটিতে টাইগারদের গোছানো অবস্থানে পৌঁছে দেন জাকির হাসেন ও নাজমুল হোসেন শান্ত। ৪৯ রানে জাকির ও ৩৬ রানে শান্ত ফিরতে হাল ধরেন মোসাদ্দেক।

উইকেটে দাঁড়িয়ে দ্রুতলয়েই ব্যাট চালিয়েছেন মোসাদ্দেক। ৮ চারের সঙ্গে ৩ ছক্কার ইনিংস তার। ঠিক ১০০ রানের ইনিংসটি ৮৬ বলের।

Reneta

৯০ রানের জুটিতে মোসাদ্দেককে যোগ্য সঙ্গ দিয়েছেন ৪৫ রান করা ইয়াসির আলী। এ দুজন ফিরতেই তিনশর সুবাস পেতে থাকা বাংলাদেশের ইনিংস আটকে যায় ৮ উইকেটে ২৮৬ রানে।

মাঝে অধিনায়ক সোহান ১৩ বলে ২০ এবং অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব ২৫ বলে ২০ রানের অবদান রাখেন।

২৮৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে নেমে জবাবটা ভালোই দিচ্ছিল হংকং। ওপেনার নিজাকাত খানের ৯২ ও বাবর হায়াতের ৯১ রানে ভর করে বাংলাদেশকে হারের ভয়ও দেখাচ্ছিল।

নিজাকাত ও বাবরের বাইরে আর কোনো ব্যাটসম্যান থিতু হতে পারেননি বাংলাদেশি বোলারদের সামনে। জয়ের ২৮ রান দূরে থাকতে ৭ উইকেট ২৫৮ রানে থামে হংকংয়ের ইনিংস।

টাইগার বোলারদের মধ্যে সফল জয়ের ভিত গড়া রান আনা মোসাদ্দেকই। ৪ ওভার বল করে ২৩ রানে ২ উইকেট নিয়েছেন এ অলরাউন্ডার। পেসার খালেদ আহমেদও ২টি উইকেট নিয়েছেন। শরিফুল ও নাঈমের ঝুলিতে গেছে একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসিসি ইমার্জিং কাপমোসাদ্দেক হোসেন সৈকতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT