কক্সবাজার থেকে: পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে আয়শা-শামিমাদের বিবর্ণ ব্যাটিংয়ের পেছনে মাঠের দায় দেখছেন সাথিরা জাকির জেসি। একসময় বাংলাদেশ নারী দলের হয়ে খেলা এই টাইগ্রেস মনে করেন উইকেট ও আউটফিল্ড মন্থর হওয়ায় আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিংয়ে নামতে পারেনি বাংলাদেশ।
শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা দেখতে এসে চ্যানেল আই অনলাইনের মুখোমুখি হয়ে জেসি বলেন, ‘সিরিজ শুরুর আগে মেয়েরা এখানে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। নিজেদের মধ্যে খেলাতেই কিন্তু ৭০-৮০ এর বেশি রান হয়নি। বাউন্ডারির সামনে গিয়ে বল থেমে যায়। এমন মাঠে খেললে আত্মবিশ্বাস কীভাবে পাবে তারা?’
ভিডিও ঃ সাজ্জাদ খান
>







