রাজশাহী কিংসের বিপক্ষে ৯ রানের হারকে ব্যাটিং ব্যর্থতা হিসেবে দাঁড় করিয়েছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। অপরদিকে দলের বোলারদের প্রশংসা করেছেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি।
শনিবার মিরপুরের হোম অব ক্রিকেটের মিডিয়া সেন্টারে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।
মাহমুদউল্লাহ বলেন: ব্যাটসম্যানদের ব্যর্থতা এ পরাজয়ের কারণ, এই রান চেজ করে জয় পাওয়া আমাদের উচিত ছিল। আমাদের হাতে আরো ম্যাচ আছে আমরা পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াবো।
সংবাদ সম্মেলনে নিজের বোলারদের প্রশংসা করেছেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি।
তিনি বলেন: মোহাম্মদ সামি, আবুল হাসান সবাই ভালো বল করেছে, দলের ফিল্ডিং ও ভালো হয়েছে। আমরা টুর্নামেন্টর টপে থাকা দুই দলকে হারিয়েছে, আমরা আমাদের সেরা খেলাটা পরের ম্যাচগুলোতেও অব্যাহত রাখব।









