চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিং-বোলিংয়ে বাংলাদেশের দাপট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৫ অপরাহ্ণ ০৭, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

দল হিসেবে ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগে সবার শীর্ষে রয়েছে বাংলাদেশ। ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট নিয়ে মূলপর্বে খেলা অনেকটাই নিশ্চিত করে ফেলেছে লাল-সবুজের দল। তবে শুধু দলীয় পারফরম্যান্সই নয়, ব্যক্তিগত পারফরম্যান্সেও বেশ এগিয়ে তামিম-সাকিবরা।

এখন পর্যন্ত সুপার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ দশে রয়েছেন বাংলাদেশের তিন ব্যাটার। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায়ও আছেন বাংলাদেশের চারজন।

১৮ ম্যাচে ৩৬ গড়ে ৬২৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চতুর্থ তামিম ইকবাল। ২ সেঞ্চুরি ও ২ হাফ সেঞ্চুরিতে ৫৯২ রান করে লিটন দাশের অবস্থান তালিকার ষষ্ঠ অবস্থানে। ১৫ ম্যাচে ৪৩ গড়ে ৫২৩ রান করা মুশফিকুর রহিমের অবস্থান তালিকার দশম স্থানে।

শীর্ষ উইকেট শিকারীর তালিকায় সাকিবের অবস্থান চতুর্থ। ১৫ ম্যাচে বাঁহাতি অলরাউন্ডার নিয়েছেন ২৫ উইকেট। তালিকার শীর্ষে থাকা অ্যাডম জাম্পার সাথে সাকিবের উইকেটের ব্যবধান ৩। ১৭ ম্যাচে ২৪ উইকেট নিয়ে এ তালিকায় ষষ্ঠ অবস্থানে বাংলাদেশের আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজ।

সমান ২২ উইকেট নিয়ে তালিকার সপ্তম অবস্থানে আছেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তবে দুজনের উইকেট সমান হলেও ইকোনমি রেট ও গড় রানের দিক থেকে তাসকিনের চেয়ে বেশ এগিয়ে ফিজ।

২০২৩ সালের জুন মাস পর্যন্ত চলবে ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগ। ১৩ দলের এই লিগে শীর্ষ ৮ দল সুযোগ পাবে সরাসরি বিশ্বকাপে খেলার। নবম এবং দশম অবস্থানে থাকা দলকে খেলতে হবে আইসিসির কোয়ালিফায়ার রাউন্ড।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমবাংলাদেশলিটনলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT