বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের শনিবারের প্রথম খেলায় মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
কুমিল্লার বিপক্ষে টসের জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান।
এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত ঢাকার সংগ্রহ ২ ওভারে বিনা উইকেটে ১৪ রান।
৭ ম্যাচের ৪টিতে জিতে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ঢাকা। অন্যদিকে ৭ ম্যাচের ১টিতে জিতে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে কুমিল্লা। তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এখনো ঘুরে দাঁড়ানোয় বিশ্বাস করে। সেই বিশ্বাস নিয়েই আজ তারা মাঠে নামবে।
গেল ১৪ নভেম্বর প্রথম মুখোমুখি হয় ঢাকা ও কুমিল্লা। প্রথম দেখায় কুমিল্লাকে ৩৪ রানে হারিয়েছিল ঢাকা। আজও জয় ভিন্ন অন্য কিছু চিন্তা করছে না ঢাকা।









