চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিংয়ে আত্মসমর্পণ, কেমন হবে বোলিং?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

আবুধাবির উইকেটের আচরণ দেখে মনে হয়নি বোলারদের জন্য তেমন সুবিধা আছে। এমন সারফেসে ইংল্যান্ডকে মাত্র ১২৫ রানের লক্ষ্য দিতে পেরেছে বাংলাদেশ।

মূল ব্যাটারদের অসহায় আত্মসমর্পণে সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ১২৪ রান। শেষে নাসুম আহমেদের ক্যামিও ইনিংসে বলে চেয়ে বেশি রান তুলতে পারে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

বাংলাদেশ ইনিংসে সবচেয়ে বেশি রান আসে ১৯তম ওভারে। আদিল রশিদের করা ওভারটিতে ১৭ রান আসে। নাসুম দুটি ছয় ও একটি চার মারেন লেগ স্পিনারকে। শেষ পর্যন্ত ৯ বলে ১৯ রানে ফেরেন এ বাঁহাতি।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন মুশফিকুর রহিম। টপঅর্ডারের প্রথম তিন ব্যাটার পৌঁছাতে পারেননি দুই অঙ্কে। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ করেন ১৯ রান।

এমনিতেই দলের ব্যাটিং ভালো হচ্ছি না, তার মাঝ আক্ষেপ বাড়ায় আফিফ হোসেন ধ্রুবর রান আউট। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ২ রানের কল করেছিলেন। তাতে সাড়া দিতে গিয়ে আফিফ হন রান আউট। বলের দিকে তাকিয়ে দৌড় দিয়ে পরে আর ফিরে আসতে পারেননি।

প্রথম ওভারে মঈন আলীর স্পিনে ব্যাক-টু-ব্যাক বাউন্ডারিতে ভালো শুরুর আভাস দিয়েছিলেন লিটন দাস। ইংলিশ অফস্পিনারের দ্বিতীয় ওভারে ফিরতে হয় লিটনকে (৯)। পরের বলে বাজে শটে ক্যাচ তুলে দেন নাঈম শেখও (৫)।

Reneta

১৪ রান তুলতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। পাওয়ার প্লে’র শেষ ওভারে ফিরে যান সাকিব আল হাসান। শুরুর চাপ থেকে আর বের হতে পারেনি টাইগাররা। মুশফিকের সামনে সুযোগ ছিল, কিন্তু রিভার্স সুইপ করতে গিয়ে বিসর্জন দেন নিজের উইকেট।

টাইমাল মিলস তিনটি, মঈন আলী ও লিয়াম লিভিংস্টন নেন দুটি করে উইকেট। ক্রিস ওকস নিয়েছেন একটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরব আমিরাতটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০বাংলাদেশলিড স্পোর্টসসাকিবসুপার টুয়েলভ
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT