চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটসম্যানদের প্রশংসায় মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ন ০৩, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

একদিন হাতে রেখে ইনিংস ও ৫১ রানে প্রথম টেস্ট হারের পর ব্যাটসম্যানদের প্রশংসা করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিশেষ করে দুই ইনিংসে ওপেনার তামিম ইকবালের লড়াই এবং বিপদের সময় সৌম্য সরকার ও নিজের দাপুটে ব্যাটিং হারের পরও অধিনায়ককে অনেকটা স্বস্তি দিচ্ছে।

রোববার হ্যামিল্টন টেস্টে চা-বিরতির পরপরই শেষ হয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। সৌম্য-মাহমুদউল্লাহর জোড়া শতকের পর সফরকারীরা অলআউট হয় ৪২৯ রানে। প্রথম ইনিংসে টাইগারদের ২৩৪ রানের জবাবে কিউইরা ৬ উইকেটে ৭১৫ রানে ইনিংস ঘোষণা দেয়। প্রথম ইনিংসের কমতির কারণে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত লড়াইয়ের পরও হার এড়ানো যায়নি।

তৃতীয় দিনের বিকেল থেকে এই লড়াইয়ের শুরুটা অধিনায়কের সঙ্গে মিলে করেছিলেন সৌম্য। পঞ্চম উইকেটে দুজনে মিলে গড়েন ২৩৫ রানের জুটি। যাতে সৌম্যের একারই ১৪৯। মাত্র ৯৪ বলে তিন অঙ্কে পৌঁছে তামিমের সঙ্গে টেস্টে দেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসান সৌম্য। ১৭১ বলের ইনিংসে মেরেছেন ২১ চার আর ৫ ছক্কা।

সৌম্যর ব্যাটিং নিয়ে মাহমুদউল্লাহ বললেন, ‘আমার মনে হয় ওই সময়টাতে সৌম্যর ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ ছিল। ও খুব স্বচ্ছন্দে ব্যাট করছিল। সুযোগগুলোও নিচ্ছিল। আপনি যদি দেখেন বোলার ভালো বাউন্সার মারছে এবং ওই সময় যদি বাউন্ডারি মারতে পারেন, তাহলে ওভারে চার-পাঁচ করে আসতে পারে। তখন বোলারের জন্য হতাশা তৈরি হয়। ওই কাজটা সৌম্য খুব ভালো করছিল।’

প্রথম ইনিংসে কিউই বোলারদের বিপক্ষে একাই লড়েছেন তামিম। যদিও তার ১২৮ বলে ১২৬ রানের ইনিংসের পরও ২৩৪ রানের বেশি যেতে পারেনি দল। দ্বিতীয় ইনিংসেও তামিম করেন ৭৪। এমন লড়াইয়ের পর দল হারলেও দ্বিতীয় টেস্টের আগে ইতিবাচক কিছুই দেখছেন অধিনায়ক, ‘ব্যাটসম্যানদের জন্য ইতিবাচক কিছু নিয়ে যেতে পারছি দ্বিতীয় টেস্টে। তামিম খুব ভালো ব্যাট করেছে। সৌম্য ছিল দুর্দান্ত।’

‘তামিমের একটা বিষয় বলতে চাই। একটা পর্যায়ে তামিমকে যখন একের পর এক বাউন্সার মারছিল। ও সবচেয়ে ভালো পুল হুক খেলে। ওই সময়টায় ও সারভাইভ করে’ -যোগ করেন বাংলাদেশ অধিনায়ক।

Reneta

সৌম্যর সঙ্গে জুটি গড়ে অধিনায়কের মতোই দায়িত্ব সামলেছেন মাহমুদউল্লাহ। নবম ব্যাটসম্যান হিসেবে আউটের আগে ইনিংস হার এড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেছেন। এই সময়ে ৩১৫ মিনিট ক্রিজে থেকে ২২৯ বলে করেন ১৪৬।

নিজের ব্যাটিং নিয়ে মাহমুদউল্লাহ বললেন, ‘আমি চেষ্টা করেছি একটু সময় নিতে, যাতে ওরাও একটু ক্লান্ত হলে। আমি আমার সুযোগগুলো নিতে পারব। আমি ওই চিন্তায় ব্যাট করছিলাম।’

এমন ব্যাটিং সহায়ক উইকেটে আরো ভালো না করতে পারাটাকে সুযোগ হাতছাড়া হিসেবেই দেখছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। তার মুখে শোনা গেছে আক্ষেপের কথা, ‘ব্যাটিংয়ের জন্য উইকেটটা আসলেই অনেক ভালো ছিল। কিন্তু আমরা সুযোগটা হাতছাড়া করেছি।’

প্রথম ইনিংসে আরেকটু ভালো ব্যাট করতে পারলে ম্যাচের ফলাফল হয়তো অন্যরকম হতে পারত। মাহমুদউল্লাহর মুখে শোনা গেল এমন কথাই, ‘এটি ছিল সবচেয়ে মূল্যবান সুযোগ, যদি আমরা প্রথম ইনিংসে আরেকটু ভালো করতে পারতাম।’

দুজনে সেঞ্চুরি পেলেও নিউজিল্যান্ড বোলাররা যে দারুণ বল করেছেন সেটা বলতেও ভোলেননি বাংলাদেশ অধিনায়ক। ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও নেইল ওয়াগানাররা যে পুরো সময় জায়গা মতো বল ফেলেছেন সেটাই বলছেন তিনি।

সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ মার্চ, ওয়েলিংটনে। সেখানে ঘুরে দাঁড়ানোর আশা করছে বাংলাদেশ।

Jui  Banner Campaign
ট্যাগ: মাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেড় শতাধিক আসনে বিজয়ী হয়ে বিএনপির সরকার গঠন নিশ্চিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জামায়াত-এনসিপির যুদ্ধে সরোয়ার তুষারের হার, বিএনপি জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সিরাজগঞ্জ-২ আসনে জয়ী ইকবাল হাসান মাহমুদ টুকু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে জয়ী মির্জা ফখরুল, কড়া বার্তা দিলেন কর্মীদের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

রংপুরের দুর্গে জাতীয় পার্টির ভরাডুবি, জিএম কাদেরের শোচনীয় পরাজয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT