চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটসম্যানদের দাপটে শেষ হলো চট্টগ্রাম পর্ব

তামান্না তৃষাতামান্না তৃষা
৪:৩১ পূর্বাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৫
স্পোর্টস
A A

শেষ হলো বিআরবি ক্যাবলস বিপিএলের দ্বিতীয় পর্ব। চট্টগ্রাম পর্বের ৮ ম্যাচে দাপট ছিল ব্যাটসম্যানদের। আসরের প্রথম সেঞ্চুরি করেছেন বরিশাল বুলস-এর এভিন লুইস। সব চেয়ে বড় ব্যবধানের জয় পেলেও আসর থেকে ছিটকে পড়েছে অন্যতম ফেবারিট চিটাগং ভাইকিংস।

এ পর্বে মাঠ মাতিয়েছেন শহীদ আফ্রিদি। আর দুই পর্ব মিলিয়ে টেবিলে সবার ওপরে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

২২ নভেম্বর থেকে শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ-বিপিএলের তৃতীয় আসর। উত্থান-পতনের মধ্য দিয়ে এরই মধ্যে শেষ হয়েছে দ্বিতীয় অর্থাৎ চট্টগ্রাম পর্বের খেলা। মিরপুরের হোম অব ক্রিকেটে বোলারদের দাপটে প্রথম পর্ব শেষ হলেও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২২ গজে ছিল ব্যাটসম্যানদের দাপট।

চার-ছক্কার টি-টুয়েন্টিতে চট্টগ্রাম পর্বে ১শ’৭৩টি চার ও ৫৯টি ছক্কার মারে ১৬ ইনিংসে মোট রান হয়েছে ২ হাজার একশ’ ৮৮। ১শ’ রানের নিচে ছিল না কোনো ইনিংস। ঢাকায় পিছিয়ে পড়া চিটাগং ভাইকিংসকে হোম ভেন্যুতে ফেবারিট মানা হলেও মাত্র একটি জয় নিয়ে আসর থেকে ছিটকে গেছে তামিম ইকবালের দল।

তবে অর্জনে এগিয়ে চট্টলার দলটি। এখন পর্যন্ত ২শ’৯০ রান নিয়ে সর্বোচ্চ স্কোরার তামিম। দল পেয়েছে সব চেয়ে বড় ব্যবধানের জয়। যদিও ৮ ম্যাচে ভাইকিংসের সংগ্রহ ৪ পয়েন্ট।

উল্লেখযোগ্য কোনো রেকর্ড না থাকলেও গড়পরতায় ভিক্টোরিয়ান্সরাই এগিয়ে। আসর জাইদি পেয়েছেন হাফ সেঞ্চুরি। এ পর্ব শেষে কুমিল্লার সংগ্রহ ১০ পয়েন্ট। মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাপ্টেন্সিতে ৬ ম্যাচের ৫টিতেই জয় বরিশালের ঝুলিতে।

Reneta

আসরের একমাত্র সেঞ্চুরি এসেছে বরিশাল বুলস-এর ওপেনার এভিন লুইসের ব্যাট থেকে।টেবিলের তিনে থাকা রংপুর বৃষ্টির কাছে হার মানে। সাঙ্গাকারার একক নৈপুণ্য চট্টগ্রামে জয় এনে দিতে পারে নি ঢাকা ডায়নামাইটসকে। দু’ম্যাচে হেরে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান ঢাকার। শহীদ আফ্রিদির চার-ছক্কা আসরের প্রথম জয় দিয়েছে সিলেট সুপারস্টারসকে।

১৬ ইনিংসে ১শ’৬০ উইকেটের মধ্যে ৮৮ উইকেট পতন হয়। দু’পর্ব মিলিয়ে ১৩ উইকেট নিয়ে সাকিবের পাশে নাম লিখিয়েছেন কুমিল্লার আবু হায়দার।

৬ ডিসেম্বর আবার ঢাকায় ফিরবে বিপিএল। শুরু হবে সুপার ক্লাইমেক্স পর্ব। মূল লড়াই হবে শীর্ষ চারের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএলবিপিএল ৩
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্যালেন্টপুল ও সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২শ ৪৬ জন শিক্ষার্থী

জুলাই ১২, ২০২৬

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সংসদে রোববারের কার্যক্রম স্থগিত

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT