চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটসম্যানদের ওপর ক্ষুব্ধ তামিম

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৭:১৯ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৬
স্পোর্টস
A A

ব্যাটসম্যানদের ওপর চরম বিরক্ত ও ক্ষোভ প্রকাশ করেছেন চিটাগং কিংসের অধিনায়ক তামিম ইকবাল। অপর দিকে শেষ ওভারে বোলিংয়ের সময় নার্ভাস ছিলেন বলে জানিয়েছেন খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

শনিবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বিসিবি’র মিডিয়া সেন্টারে এসব কথা বলেন দুই দলের অধিনায়ক।

তামিম বলেন: আমরা যেভাবে ক্রিকেট খেলছি এভাবে খেলতে থাকলে আমরা হারতেই থাকব। ক্রিজে দুইজন সেট ব্যাটসম্যান ছিল তারপরেও আমাদের হারতে হয়েছে। প্রায় ২০ বারের মতো মেসেজ দেওয়ার পর অমন শট খেলে আউট হলে কি করার থাকে বলুন।

মাহমুদুল্লাহর ওভার প্রসঙ্গে তামিম বলেন: রিয়াদ ভাইকে ক্রেডিট দিতেই হবে। এর আগেই তিনি এরকম একটা ম্যাচ জিতিয়েছেন। তবে আমাদের দোষ ছিল, ব্যাটসম্যানরা বাজেভাবে আউট হয়েছে।

উইকেট নিয়ে ভাইকিংস অধিনায়ক বলেন: উইকেট তেমন খারাপ না, একটা পিচেই প্রতিদিন খেলা হচ্ছে একটু সমস্যা থাকতেই পারে। তবে ১৬০ বা ১৭০ রান উঠলে দেখতে ভালো লাগত।mahmudullah

তামিমের সংবাদ সম্মেলন শেষেই হাজির বিজয়ী অধিনায়ক মাহমুদউল্লাহ। বললেন; শেষ ওভারে প্রচুর নার্ভাস ছিলেন। চাইছিলেন কোন ভাবেই যেন নবীকে স্ট্রাইক না দেওয়া যায়। প্রথম বলে ১ রান পরের বলে আউট আর তারপর ডট হওয়ায় আত্মবিশ্বাস ফিরে পাই। আসলে আমি ধরেই নিয়েছিলাম আমরা হারতে বসেছি। মাত্র ছয় রান। এক বলের ব্যাপার।

Reneta

নিজেদের প্রথম ম্যাচে ডেথ ওভারে নিজে বল করে দল জিতিয়েছিলেন এবারও একই গল্পের কাহিনী, পরের ম্যাচগুলোতে ডেথ ওভারে বোলিং করবেন কিনা এমন প্রশ্নে মাহমুদউল্লাহ বলেন: আমি সবসময় চাই আমার বেস্ট বোলার দিয়েই ডেথ ওভার করাতে। কিন্তু কিছু করার থাকে না। তবে আমি দলের জন্য প্রস্তুত থাকতে চাই, তাই যেকোন পরিস্থিতিতে যেন বল করতে পারি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল টি২০ ২০১৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘুরে দাঁড়ানোর ম্যাচে কাল আবার মাঠে নামছে মাশরাফির কুমিল্লা

পরবর্তী

টস হেরে ব্যাটিংয়ে ঢাকা

পরবর্তী

টস হেরে ব্যাটিংয়ে ঢাকা

মুসা বিন শমসের এর লাইফস্টাইল নরওয়ের টিভিতে

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT