চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংক হিসাবের ৫১ শতাংশই কৃষকের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৯
- লিড নিউজ, অর্থনীতি
A A

দেশের নিম্ন আয়ের মানুষের দরজায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে সরকার যে উদ্যোগ নিয়েছিল তার সুফল পাচ্ছেন কৃষকেরাও। দেশের সব তফসিলি ব্যাংকে খোলা হিসাবগুলোর অর্ধেকেরও বেশি হিসাব খুলেছেন প্রান্তিক কৃষকেরা।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সব তফসিলি ব্যাংকের বিভিন্ন খাতে সর্বমোট ১ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৪৫টি ব্যাংক হিসাব খোলা হয়েছে। চলতি বছরের জুন শেষে দেখা যায়, এই হিসাবগুলোর মধ্যে ৫১ শতাংশ হিসাবই কৃষকদের। যার সংখ্যা ১ কোটি ৩৬ হাজার ৯০৭টি। মাত্র ১০ টাকা দিয়ে এসব হিসাব খুলেছেন কৃষকেরা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, হিসাবগুলোতে জমার পরিমাণ মোট ১ হাজার ৯৩০ কোটি ১৯ লাখ টাকা।

আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচিতে ব্যাংক হিসাব খোলা কার্যক্রমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কৃষকদের অন্তর্ভুক্তি। কৃষি কর্মকাণ্ডে সরকারি সহায়তার অংশ হিসেবে সরকারের বিভিন্ন ভর্তুকিসহ অন্যান্য ব্যাংকিং সেবা দিতে কৃষকদের হিসাব খোলার উদ্যোগ নিয়েছিল সরকার।

কৃষকদের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ২শ’ কোটি টাকার তহবিল থেকে তাদের পুনঃঅর্থায়ন করা হয়। এর মধ্যে ১০ টাকায় খোলা কৃষকদের ৪৪ হাজার ৪৫৮টি হিসাবের মাধ্যমে উপকারভোগীদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে ১৪৪ কোটি ৭৬ লাখ টাকা।

কৃষকদের ১০ টাকায় খোলা হিসাব কার্যক্রমে ২০১৮ সালের জুন পর্যন্ত মোট হিসাব সংখ্যা ছিল প্রায় ৯২ লাখ ১৭ হাজার। এ বছরের জুনে এসে কৃষকের ১০ টাকার হিসাব বেড়েছে প্রায় ৮ লাখ ১৯ হাজার। অর্থাৎ ১ বছরে হিসাব বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৮৯ শতাংশে। তবে আগের ৩ মাসের (জানুয়ারি-মার্চ) তুলনায় চলতি ত্রৈমাসিকে হিসাব সংখ্যা বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৪৭ শতাংশ। এসব হিসাবে মোট পুঞ্জীভূত জমার পরিমাণ ৩১৮ কোটি ৬৪ লাখ টাকা।

Reneta

বন্যা-কৃষিঋণ-বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের থেকে ঋণ আদায়আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচির আওতায় কৃষকের খোলা ব্যাংক হিসাব ব্যতীত অন্যান্য বিভিন্ন শ্রেণির হিসাব সংখ্যা মোট হিসাবের ৪৯ শতাংশ। সরকারি বিভিন্ন কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও বেতন প্রদান ছাড়াও আর্থিক সেবার আওতা বৃদ্ধির জন্য এ সব হিসাব খোলা হয়েছে। জুন শেষে কৃষকের হিসাব ব্যতীত অন্যান্য বিভিন্ন খাতে খোলা মোট পুঞ্জীভূত হিসাব সংখ্যা ৯৪ লাখ ৬১ হাজার ১৩৮টি।

আলোচ্য সময়ে (এপ্রিল-জুন) বিশেষ সুবিধাযুক্ত এই হিসবাগুলোর মধ্যে ৫০ হাজার ৯১৩টি হিসাবে বৈদেশিক রেমিট্যান্স জমা হয়েছে। এসব হিসাবে জমা মোট রেমিট্যান্সের পরিমাণ ২২৫ কোটি ৮৬ লাখ টাকা।

সরকারের দেওয়া বিভিন্ন ভর্তুকি ব্যাংকের মাধ্যমে কৃষকের হাতে সহজে পৌঁছে দিতে এবং কৃষকদের সাধ্যমতো ব্যাংক হিসাবে সঞ্চয়ের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক ২০১০ সালের ১৭ জানুয়ারি কৃষকদের জন্য ১০ টাকায় হিসাব খোলার সুযোগ করে দেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT