চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংক খাতে আবারও দুর্যোগ আসবে?

সারওয়ার-উল-ইসলামসারওয়ার-উল-ইসলাম
১:০৬ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৮
মতামত
A A
ফাইল ছবি

ফাইল ছবি

আগামীতে আমাদের দেশের ব্যাংকিং খাতে আবারও ভয়াবহ দুর্নীতি হবার বিষয়টি একেবারেই উড়িয়ে দেয়া যায় না। সম্প্রতি ব্যাংক মালিকেরা চাপ প্রয়োগ করে সরকারের কাছ থেকে যে সুবিধাটি নিলেন তা থেকেই এই দুর্নীতির বিষয়টি ঘুরে ফিরে আসছে বোদ্ধা অর্থনীতিবিদ থেকে শুরু করে উর্ধ্বতন ব্যাংক কর্মকর্তাদের আলোচনায়।

ব্যাংক খাতে গত কয়েক বছরের দুর্নীতির বিষয়টি দেশের মোটামুটি স্বল্প শিক্ষিত লোকেরাও আবগত। কী ভয়াবহ দুর্নীতি আর লুটপাটই না হয়েছে। হাজার হাজার কোটি টাকা ঋণ সুবিধা দেয়া হয়েছে প্রভাবশালীদের। পরবর্তীতে তাদের ব্যাপারে এখন পর্যন্ত সেরকম দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়টি আমাদের চোখে পড়েনি। উপরন্তু মূলধন সংকটের কারণে সরকার জনগণের করের টাকা দিয়েছে সেই ব্যাংকগুলোকে। যাতে আবারও চুরির সুযোগ পায়, এমনটাই বলেছেন অনেক ব্যাংক সংশ্লিষ্ট অভিজ্ঞজনেরা।

সম্প্রতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) সরকারকে চাপ প্রয়োগ করে কেন্দ্রীয় ব্যাংকে যে বাধ্যতামূলক নগদ জমার হার (সিআর আর) রাখতে হয় তা ১ শতাংশ কমিয়েছে। এর কারণ ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা দিয়েছে, এমন অভিযোগে এই ১ শতাংশ তারা কমানোর দাবি জানিয়েছিল।

ব্যাংকে তারল্য সংকট কেন দেখা গেল? নিশ্চয়ই আমানতকারীদের যে টাকা জমা ছিল তা ঋণ দিতে গিয়ে শেষ হয়ে গেছে। এখন তো মানুষ হতাশ, কেন টাকা রাখবে ব্যাংকে। যদি তাদের আমানত গচ্ছিতই না থাকে। তারল্য সংকট থেকে মুক্তির পাবার জন্যই ১ শতাংশ কমিয়েছে সরকারকে চাপ প্রয়োগ করে। সরকারি সংস্থা এতদিন তার তহবিলের ৭৫ শতাংশ টাকা রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকে জমা রেখে বাকি ২৫ শতাংশ রাখত বেসরকারি ব্যাংকে। আর এখন বেসরকারি ব্যাংক ৫০ শতাংশ পাবে। আর ৫০ শতাংশ পাবে সরকারি ব্যাংক। এর ফলে এক হিসাবে দেখা গেছে, এখন বেসরকারি ব্যাংকগুলো প্রায় ১০ হাজার কোটি টাকা পাবে।

দুশ্চিন্তার জায়গাটা হলো- এই যে টাকাটা তারল্য সংকট দূর করার জন্য নেয়া হবে, তা যদি যেনতেনভাবে ঋণ দিয়ে বা ঋণ নিয়ে লুটপাট করা হয়? তখন? কারা এই ঋণ নেয়? তারা তো সাধারণ মানুষ না, প্রভাবশালী। এ সমাজ তারা চালায়। তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়ার মতো সাহস কারো থাকে না। আর থাকে না বলেই সাধারণ মানুষ এখন আর ব্যাংকমুখী হতে চায় না সহসা। কারণ তাদের কষ্টার্জিত টাকা ব্যাংকে রেখে কী লাভ? যদি প্রয়োজনের সময় উঠাতে না পারলো, তখন? মাথায় হাত রাখা ছাড়া আর কোনো উপায় থাকবে না।

এভাবে সভা করে চাপ প্রয়োগের মাধ্যমে সুযোগ নেয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহীম খালেদ বলেছেন, ব্যাংকগুলোতো চলছে জনগণের আমানতের টাকায়। ব্যাংক মালিকদের টাকায় নয়। মালিকরা চাইলেই তাদের দাবি পূরণ করতে হবে কেন? গভর্নরের উচিত হয়নি ওই সভায় যাওয়া। পৃথিবীর অন্য কোনো দেশের গভর্নরেরা কি এভাবে উদ্যোক্তাদের ডাকে সাড়া দিয়ে নীতিগত সিদ্ধান্ত নেন? এর মাধ্যমে যে চর্চা ব্যাংক উদ্যোক্তরা শুরু করলেন তার পরিণতি দেশের ব্যাংক খাতকেই ভোগ করতে হবে।বাংলাদেশ ব্যাংক

Reneta

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমানে পুরো ব্যাংক খাতে তো তারল্য সংকট নেই। বেশি ঋণ দেয়ায় কয়েকটি ব্যাংক সংকটে পড়েছে। সরকারি ব্যাংকে প্রচুর আমানত রয়েছে। নতুন এ সিদ্ধান্তের ফলে ব্যাংকগুলো আবারও আগ্রাসী বিনিয়োগ করবে। যার যথাযথ তদারকি থাকবে না। এর ফলে শেষ পর্যন্ত ভুক্তভোগী হবে সাধারণ জনগণ।

এই দুজনের বক্তব্য থেকে আমরা সাধারণ মানুষ কী বুঝতে পারি? ব্যাংকি খাতের দুর্যোগের ঘনঘটা আসন্ন। কারণ দেশে নেই কোনো জবাবদিহিতা। যার যেমন ইচ্ছে তেমনভাবে চলছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল নই আমরা। আইনের কথা কেতাবে থাকলেও প্রয়োগের বালাই নেই। আর সেজন্য হলমার্ক গ্রুপ, বিসমিল্লাহ গ্রুপ বা এনেনটেক্স-এর দুর্নীতির খবর পড়তে হয়। এর থেকে রক্ষা পাবার কোনো পথ কি নেই?

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ব্যাংকিং খাত
শেয়ারTweetPin1

সর্বশেষ

টেবিলের শীর্ষে ফিরেছে আর্সেনাল, জিতেছে লিভারপুল

এপ্রিল ২৬, ২০২৬

পিছিয়ে পড়েও সাউদাম্পটনকে হারিয়ে এফএ কাপের ফাইনালে ম্যানসিটি

এপ্রিল ২৬, ২০২৬
ছবি সংগৃহীত

মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল, পরিস্থিতি কোন পথে

এপ্রিল ২৬, ২০২৬

খাদ্য মজুদ বাড়ানোসহ কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ

এপ্রিল ২৫, ২০২৬

গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT