চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংক কোম্পানিতে এক পরিবারে চার পরিচালক রেখে বিল উত্থাপন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৬ অপরাহ্ন ১২, সেপ্টেম্বর ২০১৭
অর্থনীতি
A A
জাতীয় সংসদ

জাতীয় সংসদ

ব্যাংক কোম্পানিতে একক পরিবারের দু’জনের স্থলে চারজনকে পরিচালক করার বিধানের প্রস্তাব করে আজ সংসদে ব্যাংক কোম্পানী সংশোধন বিল-২০১৭ উত্থাপন করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিলটি উত্থাপন করেন।

বিলে বিদ্যমান ব্যাংক কোম্পানী আইনের ধারা ৩-এর উপধারা (৩)-এর সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এছাড়া বিদ্যমান আইনের ধারা ৭-এর উপধারা (৩)-এর সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

বিলে একইভাবে বিদ্যমান আইনের ধারা ৮-এর শতাংশের দফা (ক)-তে উল্লেখিত ধারা-২৬ (১)-এর সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এছাড়া বিদ্যমান আইনের ধারা ১৫-এর উপধারা ৪-এ উল্লেখিত প্রধান নির্বাহী কর্মকর্তা শব্দগুলোর পর নির্বাচন বা ক্ষেত্রমত মনোনয়নের পর শব্দগুলো সন্নিবেশিত করার প্রস্তাব করা হয়।

বিলে বিদ্যমান আইনের ধারা ১৫-এর উপধারা ১০-এ উল্লেখিত দু’জনের শব্দটির পরিবর্তে চারজনের শব্দটি প্রতিস্থাপনের প্রস্তাব করা হয়েছে। এর ফলে বিলে ব্যাংক কোম্পানীর কোন একক পরিবারের দু’জন পরিচালক রাখার বিদ্যমান বিধান সংশোধন করে চারজন করার বিধানের প্রস্তাব করা হয়েছে।

পরীক্ষা-নিরীক্ষা করে ২ মাসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়েছে।

এছাড়া আজ সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০১৫-২০১৬ উপস্থাপন করেন। পাশাপাশি অর্থমন্ত্রী ৭৯টি অডিট ও হিসাব রিপোর্ট উপস্থাপন করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় সংসদ
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুর্নীতি ও বদলি বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ন্যাশনাল ফাইন্যান্স ও টয়োটা বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

পাঠাও শপ-এর সাথে এবার কেনাকাটা হবে আরও সহজে

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

কানাডায় অভিবাসন প্রত্যাশীদের জন্য নতুন ক্যাটাগরি ঘোষণা

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত 'ফ্যামিলি কার্ড' চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা।

ঈদের আগে দেয়া হবে ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণ মন্ত্রী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT