চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋণে অনিয়ম: এক শাখায় ৩ বছরের বেশি থাকতে পারবেন না ব্যাংক কর্মকর্তারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৬ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৮
অর্থনীতি
A A

ঋণ বিতরণে অনিয়ম ও দুর্নীতি রোধে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় এখন থেকে ব্যাংক কর্মকর্তারা এক শাখায় ৩ বছরের বেশি সময় থাকতে পারবেন না।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে তা দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

ওই নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক বলছে, জাল-জালিয়াতি রোধে শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাদের ৩ বছর পর এক শাখা থেকে অন্য শাখায় বদলি করতে হবে।

২০০৪ সালে ব্যাংক কর্মকর্তাদের ২ থেকে ৩ বছর পর পর বদলির নির্দেশ দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত এই সার্কুলারের মাধ্যমে সেই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

সার্কুলারে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের মানিলন্ডারিং প্রতিরোধ বিভাগ এর ১৯/১০/২০০৪ তারিখের পত্র নং- মালপ্রবি(বিশেষ) ২৬৭/২০০৪-৩৯১৮-৩৯৬৬ অনুযায়ী ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ শাখার সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের ২ বা ৩ বছর পর পর বদলী এবং প্রত্যেক কর্মকর্তাকে বছরে ন্যূনতম একনাগাড়ে ১৫ দিনের বাধ্যতামূলক ছুটি প্রদানের নির্দেশ দেওয়া হয়েছিল।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ শাখা ও প্রধান কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের (ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হতে উপব্যবস্থাপনা পরিচালক বা সমমর্যাদার কর্মকর্তা এবং বিশেষ কর্মোদ্দেশ্যে বা বিশেষজ্ঞ হিসেবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া) ৩ বছর পর পর বদলির ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Reneta

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়, শাখায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবছর একবার নিরবচ্ছিন্নভাবে ১০ দিনের বাধ্যতামূলক ছুটি দিতে হবে। তবে সরকারি নীতিমালা বা ব্যাংকের নিজস্ব নীতিমালার আলোকে শ্রান্তি বিনোদন ছুটি কার্যকর রয়েছে এরূপ ব্যাংকসমূহের শাখায় কর্মরত কোনও কর্মকর্তা-কর্মচারী যে বছর শ্রান্তি বিনোদন ছুটি ভোগ করবেন, সে বছর তিনি বাধ্যতামূলক ছুটি পাবেন না।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, শাখায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী শ্রান্তি বিনোদন ছুটি বা বাধ্যতামূলক ছুটি ভোগকালে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর অব্যবহিত পূর্বের এক বছরের সম্পাদিত দাপ্তরিক কার্যক্রম নিজ নিজ শাখা হতে অভ্যন্তরীণভাবে পরীক্ষা করে সন্দেহজনক কোনও কার্যক্রম পরিলক্ষিত হলে এবিষয়ে ব্যাংকের মানবসম্পদ বিভাগে প্রতিবেদন দাখিল করবে। ওই প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে মানবসম্পদ বিভাগ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঋণ বিতরণকর্মকর্তা বদলিব্যাংকব্যাংক কর্মকর্তাব্যাংকের শাখালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইসাক-গায়কোরেসকে নিয়ে বিশ্বকাপে যাচ্ছে সুইডেন

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে ময়মনসিংহ মেডিকেলে আরও দুই শিশুর মৃত্যু

মে ১৩, ২০২৬

টক্সিক ব্র্যান্ড ইমেজে অস্ট্রেলিয়ায় ট্রাম্প টাওয়ার প্রকল্প বাতিল

মে ১৩, ২০২৬

২০২৬’র বিশ্বকাপে যা কিছু প্রথম

মে ১৩, ২০২৬

টাঙ্গাইলে আবাদ হচ্ছে বারি-১২ জাতের বেগুন

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT