চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংকে লেনদেনের সময় আরো বাড়লো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ০৫, মে ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটির মেয়াদ বাড়লেও ব্যাংক খোলা থাকবে আগের মতোই। বরং আগামী ১০ মে থেকে লেনদেনের সময় আরো আধা ঘণ্টা বাড়ানো হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে নির্দেশনা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ১০ মে থেকে ব্যাংকে লেনদেনের সময় হবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা। এর মধ্যে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন সময়সূচি বহাল থাকবে।

বর্তমানে লেনদেনের সময় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

এতে আরো বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত সাধারণ ছুটির প্রেক্ষিতে পবিত্র রমজান, ঈদ-উল-ফিতর এবং ব্যাবসা বাণিজ্যের সুবিধায় সময় বাড়ানোসহ আরো কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Reneta

বাংলাদেশ ব্যাংক বলেছে, কোনো উপজেলায় অনলাইন সুবিধা সম্বলিত একটি ব্যাংকের একাধিক শাখা থাকলে, ন্যূনতম একটি শাখা প্রতি কার্যদিবসে খোলা রাখলেই চলবে। ব্যাংক কর্তৃপক্ষ চাইলে পর্যায়ক্রমে একেকদিন একেকটি শাখা খোলা রাখতে পারবে। তবে এ ক্ষেত্রে গ্রাহকদেরকে এ তথ্য ভালোভাবে অবহিত করতে হবে।

আলোচিত ব্যাংকে অনলাইন সুবিধা না থাকলে উপজেলা পর্যায়েও সব শাখা প্রতি কার্যদিবসে খোলা রাখতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসকরোনাবাংলাদেশ ব্যাংকব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT