চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংকগুলোকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎপাদন ও সরবরাহে সহযোগিতার নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ন ২৬, এপ্রিল ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময়ে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ইলেকট্রনিক সামগ্রী উৎপাদন, পরিবহন ও সরবরাহ অব্যাহত রাখতে ব্যাংক ডকুমেন্ট দ্রুত ছাড়সহ সব ধরনের সহযোগিতা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনের নির্দেশনাটি দেশে বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংককে পাঠানো হয়েছে।

গত ২২ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়ের থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ অব্যাহত রাখতে চিঠি দেয়া হয়। এ পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিল কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনে করোনা প্রাদুর্ভাবজনিত প্রেক্ষাপটে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ (চাল, ডাল, তেল, পিঁয়াজ, মশুর ডাল, লবণ, চিনি, আদা, রসুন) পানি, শিশু খাদ্য ও অন্যান্য খাদ্য সামগ্রী, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সকল প্রকার চিকিৎসা সামগ্রী ও ইলেকট্রনিক সামগ্রী স্বাস্থ্য বিধি মেনে এর উৎপাদন, আমদানি, পণ্য খালাস, পণ্য পরিবহন, কুরিয়ার ব্যবস্থা এবং ওয়্যারহাউস কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

করোনা প্রাদুর্ভাবজনিত প্রেক্ষাপটে আমদানি পণ্য দ্রুত খালাসের লক্ষ্যে অনুমোদিত ডিলার ব্যাংক ডকুমেন্ট ছাড়করণের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Reneta

গত ১২ এপ্রিল জারি করা সরাসরি আমদানিকারকের মাধ্যমে প্রাপ্ত ডকুমেন্টের বিপরীতে পণ্য ছাড়করণ ও আমদানি দায় পরিশোধের বিষয়ে গাইডলাইন্স ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশনের ৭ম অধ্যায়ের ২৬ অনুচ্ছেদে বর্ণিত নির্দেশনা মোতাবেক যথাবিহিত ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

আমদানি নীতি আদেশ পরিপালন সাপেক্ষে আমদানিযোগ্য পণ্য আমদানি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যবস্থায় অনুসৃত বিধিবিধানের নিরিখে আমদানিকারককে প্রয়োজনীয় ব্যাংকিং সেবা প্রদানের প্রয়োজনীয় কার্যক্রম দ্রুততার সাথে গ্রহণের জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

শনি-সোম-বুধবার স্কুল খোলা, শুক্রবার বন্ধ: শিক্ষামন্ত্রী

এপ্রিল ৯, ২০২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র সংকট

এপ্রিল ৯, ২০২৬

চূড়ান্ত হয়নি প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর, গুজব না ছড়ানোর আহ্বান

এপ্রিল ৯, ২০২৬

সীতাকুণ্ডে বাড়ি থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

এপ্রিল ৯, ২০২৬

সরকারি খরচে ১৪ লাখ ৩৭ হাজার ৭৩৬ জনকে আইনি সহায়তা

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT