চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যস্ত সড়কে হঠাৎ উড়োজাহাজের জরুরি অবতরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ন ০৫, আগস্ট ২০১৯
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ব্যস্ত সড়কে হঠাৎ ছোট্ট একটি উড়োজাহাজ অবতরণ করেছে। ওয়াশিংটন ট্রাফিক পুলিশের ড্যাশ ক্যামেরায় এমন একটি উড়োজাহাজ অবতরণের ভিডিও রেকর্ড হয়েছে, যেটি ‘টক অব দ্য টুইটারে’ পরিণত হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে যে, প্যাসিফিক অ্যাভিনিউর দক্ষিণে ছোট্ট একটি উড়োজাহাজ নীচের দিকে নেমে আসছে। ব্যস্ত ও প্রশস্ত সড়কে গাড়ির সামান্য ওপরে কিছুক্ষণ উড়লো। এরপর উড়োজাহাজটি দ্রুত অবতরণ করে। সঙ্গে সঙ্গে ওয়াশিংটন স্টেট প্যাট্রোল অফিসার এসে উড়োজাহাজটিতে নক করলে একজন পাইলট বেরিয়ে আসেন। পুলিশের ওই সদস্য পাইলটকে উড়োজাহাজটি রাস্তা থেকে সরাতে সাহায্য করলেন।

ওয়াশিংটন পুলিশ বলছে, সকাল সাড়ে ৮টার দিকে কে আর-২ উড়োজাহাজটি ওই প্যাসিফিক অ্যাভিনিউতে জরুরি অবতরণ করে। বিমানটিতে ছিলেন শুধু একজন পাইলট। এসময় কেউ আহত হয়নি।

ওয়াশিংটন স্টেট পেট্রোলের সদস্য জননা বাটিস্ট বলছেন, উড়োজাহাজের ছবি এবং অবতরণের ভিডিও শেয়ার করা হয়েছে টুইটারে। যে নাটকীয় ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি কোনো ধরনের দুর্ঘটনায় পড়ার ঠিক আগে অবতরণ করছে।

ফক্স নিউজকে জননা বাটিস্ট আরও বলেন, ‘তিনি (পাইলট) ব্যস্ত সড়কের সোজা প্রান্ত দেখতে পাচ্ছিলেন এবং তিনি জানতেন যে, তাকে জরুরি অবতরণ করতে হবে। তিনি নিরাপদেই করতে অবতরণ করতে সক্ষম হন।

তিনি বলছেন, অবতরণের সময় ট্রাফিক চলাচল বন্ধ করা হয়েছিলো এবং উড়োজাহাজটি কোনো যানবাহন বা পথচারীদের সংস্পর্শে আসেনি।

Reneta

ওয়াশিংটন পুলিশের ভিডিওটি পরে টুইটারে পোস্ট দেন জননা বাটিস্ট। এর পরপর ভাইরাল হয়ে যায় ভিডিওটি। তার টুইটে বিভিন্ন জন মন্তব্য করেছেন। কেউ এই ঘটনায় পাইলটের সাহসী কাজের প্রশংসা করেছেন আবার কেউ ব্যঙ্গ করেছেন।

জননা বাটিস্টে ভিডিওটি টুইটারে শেয়ার করে ক্যাপশন লিখেছেন, ‘ট্রুপার থম্পসন অসাধারণ এই ভিডিওটি ধারণ করেছেন। পাইলট এবং সৈন্যদের দ্বারা দুর্দান্ত একটি কর্ম সম্পাদন’।

এই টুইটের জবাবে একজন লিখেছেন, ঘটনাটি বিশ্বাসের উর্ধ্বে। আর কিছু বলার নেই। আকাশ এবং মাটিতে চিত্তাকর্ষক কাজ। সবাই নিরাপদ। ধন্যবাদ সবাইকে। সমস্ত অসম্ভবকে সম্ভব করা হয়েছে’।

রুনবু নামক আরেকজন টুইটার ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘জরুরি পরিস্থিতিতে পাইলট দুর্দান্ত একটি কাজ করলেন। একটি উড়োজাহাজ দিক হারিয়ে ফেললে কীভাবে অবতরণ করতে হয় অনেক সময় তা মাথায় আসে না। কেউ জানে না কী হতে যাচ্ছে’।

ট্রেন্ট মিশেল নামের একজন অবশ্য ব্যঙ্গ করে লিখেছেন, ‘দয়া করে আমি কি তোমাকে লাইসেন্স এবং রেজিস্ট্রেশনসহ দেখতে পারি’?

আলোচিত ওই ভিডিওটি দেখুন:

Great job by the pilot and trooper! https://t.co/1oJx5dAF7T

— Channel i Breaking (@ChannelBreaking) August 5, 2019

Jui  Banner Campaign
ট্যাগ: উড়োজাহাজবিমানবিমান অবতরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

কুয়েতে রমজান শুরু, পবিত্রতা লঙ্ঘন করলে জেল-জরিমানা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণ সন্ধ্যায়

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

কানাডায় প্রচন্ড শীত ও তুষারপাতে জনজীবন বিপর্যস্ত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত  করেছেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যরা।

শহীদ জিয়া ও বেগম জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যরা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

","author":{"@type":"Person","name":"চ্যানেল আই অনলাইন","url":"https://www.channelionline.com/author/cinewsbangla/","sameAs":["https://channeli.mystagingwebsite.com/","https://www.facebook.com/channelitv","channelionline","https://www.instagram.com/channelionline"]},"articleSection":["আন্তর্জাতিক"],"image":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2019/08/০০০০.jpg","width":632,"height":320},"publisher":{"@type":"Organization","name":"চ্যানেল আই অনলাইন | Channel i Online ","url":"https://www.channelionline.com","logo":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2024/04/channel-i-logo-1-3.png"},"sameAs":["https://www.facebook.com/channelitv/","https://www.instagram.com/channelionline/","https://twitter.com/channelionline","https://www.youtube.com/channelinews","https://www.pinterest.com/channelionline/"]}}