চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যবহারকারীদের অসর্তকতায় সাইবার হামলা ঘটে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ডিজিসেক কাউন্সিল এর ডিরেক্টর দেশমন্দ দেভেন্দ্র বলেছেন, সাইবার বিষয়ক কোন দুর্ঘটনা ঘটার পরে সবসময় ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায় বাংলাদেশকে। দুর্ঘটনার কোন পূর্বপ্রস্তুতি থাকে না এখানে। সাইবার নিরাপত্তায় উভয় দিক থেকেই সতর্ক থাকার কোনো বিকল্প নেই।

এই জায়গাতে শুধু প্রতিক্রিয়াশীল নয় ক্রিয়াশীল হওয়ারও প্রয়োজন আছে বলে মনে করেন তিনি।

সাইবার নিরাপত্তা বিষয়ক ‘সাইবার সিকিউরিটি-ফার্স্ট রেসপন্ডার: থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

মঙ্গলবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এ সেমিনার অনুষ্ঠিত হয়।

দেশমন্দ দেবেন্দ্র বলেন, অনলাইন গেম ও ইমেইলের মাধ্যমে অনেক সময় লোভনীয় অফার দেওয়া হয়। সেই লোভে পড়ে লিংকে ক্লিক করলেই সব তথ্য চলে যায় হ্যাকারের কাছে। সাইবার ঝুঁকির জন্য ম্যালওয়্যার দায়ী নয়, দায়ী হচ্ছেন ব্যবহারকারী ব্যক্তি। এসব লোভনীয় লিংকে ক্লিক না করলে কোন সমস্যা হয় না। ঝুঁকি এড়াতে প্রতিটি পর্যায়ের কর্মকর্তাকে সর্বোচ্চ সাবধানতা অবলম্বনের পরামর্শ দেন এই সাইবার বিশেষজ্ঞ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা এস কে সুর চৌধুরী বলেন, বাংলাদেশ ব্যাংক সাইবার ঝুঁকির বিষয়ে খুবই সর্তক। এখনই সময় সাইবার বিষয়ে সচেতন থাকার। বাংলাদেশ ব্যাংকসহ প্রত্যেকটি আলাদা আলাদা ব্যাংকে/সিইআরটি/কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম নামে একটি করে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। যারা দুর্ঘটনার সাথে সাথে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে থাকে। এছাড়াও সরকারের নির্দেশনায় আগের চেয়ে সাইবার নিরাপত্তা অনেক শক্তিশালী হয়েছে।

Reneta

তথ্যপ্রযুক্তির যুগে সাইবার ঝুঁকি থাকবেই। তবে এই ঝুঁকি এড়িয়ে চলতে সবসময় সতর্ক থাকতে হবে। কোন সমস্যা হলেই সাথে সাথে ব্যবস্থা নিতে হবে বলে মনে করেন ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী।

তিনি বলেন, প্রযুক্তির ক্ষতিকর দিক এড়াতে হলে এইডস এর স্লোগানের মত সবার মনে রাখা উচিত, বাঁচতে হলে জানতে হবে।

বিআইবিএমের চেয়ার প্রফেসর বরকত এ খোদা বলেন, প্রযুক্তি যেমন আমাদের জীবনকে সহজ করেছে পাশাপাশি করে তুলেছে ঝুঁকিপূর্ণ। তরুণ প্রজন্মের মধ্যে এখন অনলাইন ব্যাংকিংয়ের প্রবণতা অনেক বেশি দেখা যায়। নিরাপত্তা নিশ্চিত না করে অবাধে অনলাইন ব্যাংকিং সাইবার ঝুঁকির অন্যতম কারণ বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানের মুক্ত আলোচনাসভায় অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন ব্যাংক থেকে আসা প্রতিনিধিরা। এদের মধ্যে একজন জানান, সাইবার বিভাজ্য শুরু হয় শাখা পর্যায় থেকে। তাই শুধু হেড অফিসের জনশক্তি নয় শাখা পর্যায়ে জনশক্তিকেও প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া সব সাইবার ঝুঁকি এড়াতে নিজস্ব ডোমেইন ইমেইল ব্যবহারের পরামর্শ দেন অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রযুক্তিব্যাংকসাইবার হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT