পরিবেশ

ব্যবস্থাপনার অভাবে নষ্ট হচ্ছে ধানমন্ডি লেকের পরিবেশ

ধানমন্ডি লেকের পানি ও পরিবেশের অবস্থা, দূষণ ও অব্যবস্থাপনার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ধানমন্ডি লেকের পরিবেশের অবস্থা, যেখানে পানি দূষিত ও অব্যবস্থাপনার কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে রাজধানীর ধানমন্ডি লেকের পরিবেশ। যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলায় দূষিত হচ্ছে এর পানি। অযত্নে মরে যাচ্ছে মনোরম লেকপার্কের গাছপালা। তবে লেকের উন্নয়নে নানা উদ্যোগ নেয়ার কথা বলছে সিটি কর্পোরেশন।

বিজিবি উত্তর গেট থেকে ধানমন্ডি ২৭ নম্বর পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ ধানমন্ডি লেক। অযত্ন আর অব্যবস্থাপনার কারণে মনোরম এ লেকের পরিবেশ নষ্ট হচ্ছে। লেকের পানি এবং এর ধারে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এতে দূষিত হচ্ছে লেকের পানি। আর যে সবুজ বৃক্ষরাজির কারণে ছায়াশীতল পরিবেশ এই লেকের অযত্নে মরে যাচ্ছে সে গাছপালাও।

রাজধানীবাসীর নির্মল বায়ুর এ খোলা জানালাটিকে সুন্দর রাখতে এর তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় আধুনিকতা এবং নান্দনিক পরিকল্পনা দরকার বলে মনে করেন প্রকৃতি ও নগর সৌন্দর্যবিদ রাফেয়া আবেদীন।

লেকের পানি পরিচ্ছন্ন রাখতে শোধনাগার নির্মাণ এবং লেকের উন্নয়নে নানা পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর  জাকির হোসেন স্বপন।

লেক ভ্রমণে আসা নাগরিকদের সচেতনতা বাড়াতে কর্মসূচি হাতে নেয়াও জরুরি বলে মনে করছেন পরিবেশ-সচেতনরা।

বিষয়:ধানমন্ডি লেক পরিবেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…