চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যথানাশক ওষুধ অঙ্গ বিকল করে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৫ পূর্বাহ্ণ ০১, আগস্ট ২০১৫
অন্যান্য, স্বাস্থ্য
A A

আমরা সবাই কোনো না কোনো ব্যথায় আক্রান্ত হয়ে ব্যথানাশক ওষুধ খেয়ে থাকি। সাময়িকভাবে ব্যথানাশক ওষুধ শরীরের জন্য তেমন ক্ষতিকর না হলেও দীর্ঘদিন খেলে তা মারাত্বক ক্ষতির কারণ হতে পারে।

অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই দিনের পর দিন, বছরের পর বছর ব্যথানাশক ওষুধ খেয়ে চলেছে। এছাড়াও যারা বিভিন্ন আর্থ্রাইটিস বা বাত রোগে কিংবা ডিজেনারেটিভ ডিজিজ বা বয়সজনিত হাড়ের ক্ষয় রোগ যেমন-রিউমাটয়েড আর্থ্রাইটিস, এনকাইলোজিং স্পনডাইলাইটিস, অষ্টিওআর্থ্রাইটিস, স্পনডাইলোসিস ইত্যাদি রোগে ভুগছেন। তাদেরকে নিয়মিতই কোনো না কোনো ব্যথানাশক ওষুধ খেতে হয়।

তবে দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খেলে আমাদের শরীরের গুরুত্বপূর্ণ কিছু অঙ্গ যেমন- কিডনী, লিভার, পাকস্থলী ইত্যাদির মারাত্বক ক্ষতি হতে পারে। এমনকি তা বিকলও হয়ে যেতে পারে। এমন হলে রোগীদের বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে পারে; যেমন- তীব্র পেটে ব্যথা, পায়খানার সাথে রক্ত আসা, রক্তবমি হওয়া, রোগীর পা ও মুখ ফুলে যাওয়া, চোখের নিচে পানি জমা, প্রসাব কম হওয়া বা প্রসাব বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি।

একাধিক পরিসংখ্যানে দেখা গেছে, বর্তমানে বাংলাদেশে ব্যথানাশক ওষুধ বা এন এস আই ডি জনিত আলসার ও কিডনি রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। যা এখনই প্রতিরোধ না করলে মহামারী আকার ধারণ করতে পারে।

তাই যারা বিভিন্ন রকম ব্যথা-বেদনা বা আর্থ্রাইটিস বা বাত রোগে ভুগছেন; যেমন- হাটু, ঘাড়, কোমর ও কাধে ব্যথায় আক্রান্ত, তারা ব্যথানাশক ওষুধের উপর নির্ভরশীলতা কমিয়ে পার্শ্ব-প্রতিক্রিয়া বিহীন আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অন্যতম শাখা ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে ব্যথা মুক্ত জীবনযাপন করতে পারেন।

এখানে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষন ও রোগ নির্ণয় করে, সেই অনুযায়ী বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি চিকিৎসা নির্ধারণ করে থাকেন যার মধ্যে – হাইড্রোথেরাপি, ম্যনুয়াল থেরাপি, ইলেকট্রোথেরাপি ও থেরাপিউটিক ব্যায়াম ইত্যাদি উল্লেখযোগ্য।

Reneta

এই ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে রোগীর ব্যথা কমে আসে, জয়েন্ট বা অস্থি-সন্ধির নড়াচড়া সহজ হয়, মাংসপেশীর কার্যক্ষমতা বাড়ে ও রোগী স্বাভাবিক চলাচল করতে পারে।

অতএব ব্যথার ওষুধ পরিহার করে পার্শ্ব- প্রতিক্রিয়াহীন ফিজিওথেরাপি চিকিৎসা নিলে ব্যথার ওষুধের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকা সম্ভব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বাস্থ্য কথা
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT