চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যতিক্রমধর্মী ফ্যাশন শো’তে সুপ্রিম কোর্টের আইনজীবীরা

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৭:০২ অপরাহ্ন ২৫, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, আদালত
A A

সুপ্রিম কোর্টের আইনজীবী ও নারী উদ্যোক্তা মাসুমা মিথিলার ল’থিমে করা দুই দিনব্যাপী পোশাক প্রদর্শনীর শেষদিন ব্যতিক্রমধর্মী এক ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। বাংলা গানের তালে শাড়ি-পাঞ্জাবীতে সুপ্রিম কোর্টের আইনজীবীরা নিজেদের উপস্থাপন করেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত ফ্যাশন শো’তে অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। ফ্যাশন শো অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন মডেল-অভিনেত্রী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার। সেই সাথে উপস্থিত ছিলেন বিচারপতি বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর, সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, আহসানুল করিম, শাহ মনজুরুল হক, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি সহ সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও নারী উদ্যোক্তা মাসুমা মিথিলার ল’থিমে করা দুই দিনব্যাপী পোশাক প্রদর্শনী’র উদ্বোধন করেন সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি জেসমিন সুলতানা ও সাবেক সম্পাদক ড. বশির আহমেদসহ অন্য আইনজীবীরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্যতিক্রমধর্মী এই প্রদর্শনীতে আনা শাড়িতে সুপ্রিম কোর্টের আলোচিত কিছু রায় আক্ষরিক ভাবে ফুটিয়ে তোলা হয়। এছাড়া নারী ও পুরুষদের বিভিন্ন পোষাকে ন্যায়বিচারের নানা প্রতীক শোভা পায়।

Reneta

সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঐক্য ফাউন্ডেশনের হেড অফ লিগ্যাল ক্যান্সার সারভাইভার মাসুমা মিথিলা বলেন, গত ১৮ বছর ধরে আইন পেশায় যুক্ত আছি। সেই সাথে একজন নারী উদ্যোক্তা হিসেবে প্রায় ৭ বছর ধরে ফ্যাশন ডিজাইনিংয়ে কাজ করছি। স্বকীয় ডিজাইনে তৈরি পোশাকের সমাহার নিয়ে গড়ে তুলেছি ‘মিতার গল্প।’

Jui  Banner Campaign
ট্যাগ: আইনজীবীনারীফ্যাশন শোসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT