চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যক্তি বিনিয়োগ বাড়াবে উদার রাজনৈতিক পরিবেশ: দেবপ্রিয়

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৪:০০ পূর্বাহ্ন ০৫, এপ্রিল ২০১৫
অর্থনীতি
A A

অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং রাজনৈতিক অনুদারতার কারণে দেশে ব্যক্তি বিনিয়োগ তেজি না হওয়ায় সামগ্রিকভাবে বিনিয়োগ কম হচ্ছে। এতে দেশের সক্ষমতাও অর্জিত হচ্ছে না বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ’র (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

রোববার রাজধানীর ব্র্যাক সেন্টারে এক সংবাদ সম্মেলনে আসন্ন বাজেট নিয়ে বেশ কিছু প্রস্তাব তুলে ধরে প্রতিষ্ঠানটি।

সিপিডির সাবেক নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভট্টাচার্য দেশের বিনিয়োগ সম্পর্কে বলেন, চলমান রাজনৈতিক সংকট, অনিশ্চয়তা এবং অনুদার রাজনৈতিক পরিবেশের কারণে ব্যক্তি বিনিয়োগ হচ্ছে না।

‘এছাড়া সরকার তার প্রকল্পিত নির্ধারিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে পারছে না এবং সরকারি-বেসরকারি অংশিদারিত্ত্বের ভিত্তিতে যে প্রকল্পগুলো নেয়া হয়েছিলো তার সাফল্য নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। সেই সাথে জেলা বাজেটও আশানুরুপভাবে বাস্তবায়িত হচ্ছেনা। এ কারণে এ বছরে দেশের বার্ষিক প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি আশা করা যায় না।’

তিনি আরো বলেন, কমতে থাকা মূল্যস্ফীতি, শক্তিশালী বৈদেশিক বিনিময় হার, রেমিটেন্সের উদ্বৃত্ত মজুদ, বিশ্ববাজারে তেলের দাম কমতে থাকা এবং সৌদিতে জনশক্তি রপ্তানির দ্বার আবারো খুলে যাওয়ায় সরকারের হাতে সুযোগ রয়েছে অর্থনীতিকে একটি শক্তিশালী জায়গায় নিয়ে যাবার।

দেবপ্রিয় সরকারকে অনুরোধ জানিয়ে বলেন, এমনভাবে বাজেট প্রণয়ণ করতে হবে; যাতে এই সুযোগগুলো কাজে লাগানো যায়।

Reneta

প্রতিবছরই জাতীয় বাজেটের আগে সিডিপি বিভিন্ন খাতে তাদের সুপারিশ দিয়ে থাকে। ২০১৫-২০১৬ অর্থ বছরের বাজেট প্রণয়নের আগ মুহূর্তে তারা কিছু সুপারিশমালা দিয়েছে।

এছাড়াও চলমান রাজনৈতিক সংকটের কারণে দেশের সামগ্রিক যে ক্ষয়ক্ষতি হয়েছে তারও কিছু পরিসংখ্যান তুলে ধরা হয়েছে সেখানে।

Jui  Banner Campaign
ট্যাগ: বাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT