চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আটককৃতদের সম্পদের পাহাড়, দায় নেবে না বিব্রত মন্ত্রণালয়

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
২:০১ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০১৮
অপরাধ, শিক্ষা
A A

কারো ব্যক্তিগত দুর্নীতির দায় নেবে না শিক্ষা মন্ত্রণালয় কিংবা অধিদপ্তর। দুর্নীতির দায়ে দুই কর্মচারি গ্রেফতার হওয়ার পর শীর্ষ কর্মকর্তারা বলছেন, যারা দুর্নীতি করেছে কলঙ্কের দায় তাদেরকেই বহন করতে হবে। নিম্নপদস্থ কর্মচারি হয়েও তাদের অবৈধ সম্পদের পাহাড়ে বিব্রত মন্ত্রণালয়।

আটক দু’জনের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে, প্রশ্নপত্র ফাঁস, জিপিএ ফাইভ বিক্রি, লেকহেড গ্রামার স্কুল চালুর ব্যবস্থা করা, মন্ত্রণালয় থেকে ভুয়া সনদ সত্যায়িত করা, দুর্নীতিগ্রস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের অনুমতি পাইয়ে দেয়া এবং টাকার বিনিময়ে সরকারি কলেজ ও স্কুল শিক্ষকদের পদোন্নতি ও বদলির ব্যবস্থা করা।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, দুর্নীতির দায়ে যারা আটক হয়েছে, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

দুর্নীতির অভিযোগে রোববার আটক হন শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ মোতালেব হোসেন এবং উচ্চমান সহকারী মোহাম্মদ নাসির উদ্দিন। তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও এই দু’জনের ঢাকায় নিজস্ব বাড়ি, গাড়িসহ বিপুল সম্পদ রয়েছে বলে অভিযোগ রয়েছে। আয়ের সঙ্গে সম্পদের পাহাড় সমান ব্যবধান থাকায় বিব্রত মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বলছে, এই দায় বহন করতে হবে অভিযুক্ত দু’জনকেই।

দুর্নীতির অভিযোগে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দুর্নীতিবাজদের জন্য একটা বার্তা বলে উল্লেখ করেন মহাপরিচালক।

দেখুন নিচের ভিডিও রিপোর্টটি:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্নীতিশিক্ষা মন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর চীন সফর ও বাংলাদেশ-চীন সম্পর্কের গতিপ্রকৃতি

জুলাই ৩০, ২০২৬

জনস্বাস্থ্য উন্নয়নে পুষ্টিবিদ ও পথ্যবিদদের ভূমিকা জোরদারের আহ্বান

জুলাই ৩০, ২০২৬

জাতীয় উন্নয়নের অংশ হিসেবে চোখের স্বাস্থ্যকে দেখতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানকে আবারও আলোচনায় ফেরাতে কাজ করছে পাকিস্তান

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT