চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৌদ্ধ ভিক্ষু হত্যা বিচ্ছিন্ন ঘটনা: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ণ ১৪, মে ২০১৬
বাংলাদেশ
A A

বান্দরবানে বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে করেন তিনি।

আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল হত্যাকাণ্ডের বিচার দাবিতে আয়োজিত এক সমাবেশে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,’ এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, পারিবারিক কলহের কারণে এটা ঘটেছে’।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারিতে একজন বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যা করা হয়। মং শই উ চাক নামে ওই ভিক্ষুকে শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা হত্যা করে পালিয়ে যায়। নিহতের বয়স ৬০ বছর। নিহত ভিক্ষু চাকপাড়া বৌদ্ধ বিহারে একাই থাকতেন। ১৪ মে শনিবার সকালে জনাচাক নামের স্থানীয় এক ব্যক্তি তাকে খাবার দিতে গিয়ে তার মরদেহ দেখতে পান।

Banglabid

গত ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানে বাসায় ঢুকে যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান ও মঞ্চনাট্যকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যার পাঁচ দিনের মাথায় একই কায়দায় টাঙ্গাইলের গোপালপুরে দোকান থেকে বের করে এনে নিখিল চন্দ্র জোয়ার্দার নামের এক দর্জিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

কলাবাগান হত্যাকাণ্ডের দুদিন আগে ২৩ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে তার শালবাগানের বাসার কাছে কুপিয়ে হত্যা করা হয়।

আর এর এক দিন আগে ২২ এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পরমানন্দ রায় নামের এক সাধু নিহত হন ছুরিকাঘাতে।এসব ঘটনার আগে গত ২১ ফেব্রুয়ারি পঞ্চগড়ে শ্রী শ্রী সন্তগৌরীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে হত্যা করে দুর্বৃত্তরা।

Reneta

ওইসব হত্যার ঘটনায় বেশির ভাগের দায় স্বীকার করে আইএস এবং আনসার আল ইসলাম। যদিও সরকারের পক্ষ থেকে দেশে আইএস জঙ্গিদের অস্তিত্ব থাকার বিষয়টি বারবার নাকচ করে দেওয়া হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুপ্তহত্যাবান্দরবানসংখ্যালঘু হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এটিএম ব্যাংকিংয়ে পস ব্যবস্থা ও গ্রাহক নিরাপত্তা

পরবর্তী

ফেসবুকে প্রতিক্রিয়া ব্যবহার নিয়ে বেলজিয়ান পুলিশের সতর্কতা

পরবর্তী

ফেসবুকে প্রতিক্রিয়া ব্যবহার নিয়ে বেলজিয়ান পুলিশের সতর্কতা

চাকরি হারালেন অ্যামব্রোস

সর্বশেষ

চাঁদাবাজির প্রতিবাদে সন্দ্বীপে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ঘাটেই মৃত্যু বীর মুক্তিযোদ্ধার

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৭০ অনুচ্ছেদ সংশোধনের পর হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬

বাগেরহাট সদর হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো নয়াদিল্লি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT