চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বৌদি’ হয়ে আসছেন নায়লা নাঈম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩১ অপরাহ্ন ০৬, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

আবেদনময়ী মডেল হিসেবে আলোচিত দন্ত চিকিৎসক নায়লা নাঈম। নানা কারণে সোশ্যাল মিডিয়ায় সমালোচনারও শিকার হয়েছেন তিনি। কয়েকটি চলচ্চিত্রের আইটেম গানে পারফর্ম করলেও অভিনয় একেবারেই করেন না নায়লা। তবে এবার আসছেন অভিনয়ে!

প্রথমবার একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করলেন জনপ্রিয় তারকা নায়লা। সেখানে নায়লা নাঈম অভিনয় করেছেন ‘বৌদি’ চরিত্রে। ছবির নাম ‘জামাইবাবু বৌদি অ্যান্ড কিলার’। শামীমুল ইসলাম শামীমের সংলাপ ও চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন আকাশ নিবির।

পেশায় চিকিৎসক বলে অভিনয়ে সময় দিতে পারেন না নায়লা নাঈম। রবিবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, খিলগাঁওয়ে আমার দুটি চেম্বার এবং রেস্টুরেস্ট রয়েছে। সেখানে সময় দিতে গিয়ে অভিনয়ের সময় পাইনা। সেজন্য অনেক কাজ ছেড়ে দিতে হয়।

নায়লা নাঈম বলেন, এই শর্টফিল্মটির গল্প ও চিত্রানাট্য যখন আমার হাতে আসে, এতো ভালো লাগে যে না করতে পারিনি। আর বৌদি চরিত্রটি আমার জন্য একেবারেই নতুন। কাজ করে নতুন অভিজ্ঞতা হলো।

আরও বলেন, এই চরিত্রে এতোটাই ডুবে ছিলাম যে, কাজ শেষে কয়েকদিন পরেও নিজের কাছে বৌদির চরিত্র থেকে বের হতে পারছিলাম না। যোগ করে নায়লা নাঈম জানান, ‘জামাইবাবু বৌদি অ্যান্ড কিলার’ পুরোপুরি মৌলিক গল্পে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর নির্মাণের সঙ্গে জড়িত প্রত্যেকেই পরিশ্রম করে এটি নির্মাণ করেছেন। পুরো কাজটিতে তিনি উপভোগ করেছেন। তার বিশ্বাস দর্শকরাও দেখে মজা পাবেন।

Reneta

এই স্বল্পদৈর্ঘ্যে নায়লা নাঈমের জামাইবাবু চরিত্রে অভিনয় করেছেন সাঈফ চন্দন। কিলার চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা আকাশ নিবির নিজেই। ‘জামাইবাবু বৌদি অ্যান্ড কিলার’ স্বল্পদৈর্ঘ্যটি নির্মাণে সহযোগিতা করেছে প্রাণ-আরএফএল গ্রুপ এবং বঙ্গবিডি।

নির্মাতা আকাশ নিবির জানান, এটি বাংলাদেশে নির্মিত হলেও ২৫ জানুয়ারি কলকাতার শট-কাট ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। যৌথভাবে প্রযোজনা করেছেন বাংলাদেশের টুম্পা আহমেদ ও কলকাতার মি. শর্মা। উৎসর্গ করা হয়েছে শাকিব খানকে।

Jui  Banner Campaign
ট্যাগ: নায়লা নাঈমলিড বিনোদনস্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT