চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোস্টন ম্যারাথনে নিষিদ্ধ রাশিয়া-বেলারুশের দৌড়বিদরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ন ০৭, এপ্রিল ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

ইউক্রেনে সামরিক অভিযানের কারণে রাশিয়া ও মিত্র দেশগুলোকে খেলাধুলার নানা আয়োজন থেকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হচ্ছে। সবশেষ যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথনে রাশিয়া ও বেলারুশের দৌড়বিদদের নিষিদ্ধ করা হয়েছে।

রাশিয়া-বেলারুশের দৌড়বিদদের নিষিদ্ধ করার কথা বুধবার নিশ্চিত করেছে বোস্টন অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন। ১৮ এপ্রিল বসছে এবারের বোস্টন ম্যারাথন।

তবে এই দুদেশের নাগরিক, যারা নিজ দেশে বসবাস করছেন না, তারা দৌড়ে অংশ নিতে পারবেন। শর্ত হচ্ছে- কোনো দেশের পতাকার নিচে নয়।

বোস্টন অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী টম গ্রিলক বলেছেন, ‘বিশ্বজুড়ে অনেকের মতো আমরা ইউক্রেনের রিপোর্টিং থেকে যা দেখেছি এবং জেনেছি, তাতে আতঙ্কিত এবং ক্ষুব্ধ। আমরা বিশ্বাস করি যে দৌড় একটি বৈশ্বিক খেলা। ইউক্রেনের জনগণের প্রতি আমাদের সমর্থন দেখানোর জন্য যা করণীয় তা-ই করা হবে।’

বোস্টন ম্যারাথন বিশ্বের অন্যতম এক আয়োজন। করোনা মহামারির ধাক্কা সামলে চলতি বছর ঐতিহ্যবাহী ম্যারাথনটি আবারও পরিপূর্ণ আয়োজনে ট্র্যাকে ফিরে আসছে। ২০২০ সালে বাতিল করা হয়েছিল। ২০২১ সালে এপ্রিলের পরিবর্তে অক্টোবরে হয় আয়োজন সীমিত পরিসরে।

২০১৯ সালে বোস্টন ম্যারাথনে ৩০ হাজারের বেশি দৌড়বিদ অংশ নিয়েছিলেন। যার মধ্যে রাশিয়া ও বেলারুশের ৫৯ জন ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ইউক্রেনফর্মুলা ওয়ানবেলারুশবোস্টন ম্যারাথনরাশিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ফাইল ছবি

জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘মডেলরাও লেগে থাকলে ভালো অভিনয় করতে পারবে’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT