চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোল্টকে পেছনে ফেলেও ‘খলনায়ক’ গ্যাটলিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

একবার নয়, দুবার ডোপ পাপে ভক্তদের মন ভেঙেছেন জাস্টিন গ্যাটলিন। তাতে সেই যে খলনায়ক বনে গেছেন, পরে ট্র্যাকে নেমেই দর্শকদের দুয়ো শুনতে হয়েছে যুক্তরাষ্ট্রের স্প্রিন্টারকে। সঙ্গে বোল্টের ছায়ায় থেকে ২০০৫ সালের পর লম্বা সময় বিশ্ব অ্যাথলেটিকসে আর সোনা জেতা হয়নি। ১২ বছরের আক্ষেপ ঘুচিয়ে শনিবার রাতে সোনার হাসি এসেছে গ্যাটলিনের মুখে। পেছনে ফেলেছেন ক্যারিয়ার জুড়ে ‘নেমেসিস’ হয়ে থাকা বোল্টকে। তাতেও যেন পাপ মোচন হল না! বরং জিতেও দর্শকদের দুয়োর মুখে পড়তে হল গ্যাটলিনকে।

বোল্টের চেয়ে তিন মাইক্রোসেকেন্ড কম নিয়ে প্রথম হয়েছেন। জ্যামাইকান বজ্রবিদ্যুৎ হয়েছেন তৃতীয়। বহুকাঙ্ক্ষিত দৌড় জিতে নিজে উল্লাস না করে আগে বোল্টকে নতজানু সম্মাননা জানিয়েছেন গ্যাটলিন। তারপরও দর্শকদের মন গলেনি। বরং গ্যালারি থেকে ভেসে এসেছে নেতিবাচক শব্দ। সংবাদমাধ্যমগুলোর মনোযোগও খুব বেশি পেলেন না। সবার মধ্যমণি হয়ে থাকলেন সেই বোল্ট-ই।

জীবনে প্রথমবারের মত ব্রোঞ্জ জিতেছেন বোল্ট। গ্যাটলিন যেন জেতেননি, বোল্টের সোনা চুরি করেছেন! ভক্তরা তো আছেনই, গণমাধ্যমও আকারে-ইঙ্গিতে বারবার টেনে এনেছে এমন প্রসঙ্গ। পরে সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারেও নিজের প্রসঙ্গের চেয়ে বোল্টকে নিয়েই ব্যস্ত থাকতে হয়েছে গ্যাটলিনকে, ‘সে একজন অসাধারণ মানুষ। একমাত্র সে-ই আমাকে নিয়ে বলেছিল যে, দর্শকদের দুয়োটা আমার প্রাপ্য নয়। হ্যাঁ, এটা তার শেষ দৌড়। বোল্টের জন্য শুভকামনা।’

এমন সাক্ষাৎকারের পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক কথা শুনতে হচ্ছে গ্যাটলিনকে। একজন লিখেছেন, ‘তুমি একটা জোচ্চোর।’ বোল্টকে হারিয়ে সোনা জেতায় কটু কথারও কমতি নেই যুক্তরাষ্ট্রের স্প্রিন্টারকে ঘিরে, ‘সোনাটা একজন পাপীর হাতেই গেল শেষ পর্যন্ত। গ্যাটলিন তুমি এই স্বর্ণের যোগ্য নও।’ -এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করেছেন সারা ফিলিপস নামে গ্যাটলিনের স্বদেশী বোল্ট-ভক্ত এক নারী।

শনিবার রাতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে জাস্টিন গ্যাটলিনের কাছে রাজ্য হারিয়ে তৃতীয় হয়ে দৌড় শেষ করেছেন উসাইন বোল্ট। লন্ডন স্টেডিয়ামে ৯.৯৫ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছেন জ্যামাইকান গতি কিংবদন্তি। আর গ্যাটলিন সবার আগে দৌড় শেষ করতে সময় নিয়েছেন ৯.৯২ সেকেন্ড। যুক্তরাষ্ট্রেরই ২১ বর্ষী ক্রিস্টিয়ান কোলম্যান রূপা জেতার পথে ৯.৯৪ সেকেন্ডে দৌড় শেষ করেছেন।

বিজয়ী গ্যাটলিন হাঁটু গেড়ে বিদায়ী সম্মাননা জানাচ্ছেন বোল্টকে

৩৫ বছর বয়সেও সেরা হওয়া গ্যাটলিনের গল্পটা অসাধারণ। ২০০৫ সালে হেলসিঙ্কির আসরের পর বিশ্ব অ্যাথলেটিকসে ১০০ মিটারে সেরা হলেন আবারো। এই প্রতিযোগিতায় গ্যাটলিনের এটি তৃতীয় সোনার পদক। ২০০৫ আসরে ১০০ এবং ২০০ মিটারে সোনা অর্জন ছিল তার। ২০০৪ অ্যাথেন্স অলিম্পিকেও ১০০ মিটারের সেরা তিনি। এমন সব সাফল্যের পরও অনেকবার দুয়ো শুনতে হয়েছে। শনিবার রাতে বোল্টকে হারানোর পরও যেমন শুনলেন!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উসাইন বোল্টজাস্টিন গ্যাটলিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT