চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোলিংয়ে আশরাফুল ঝলক, শক্ত অবস্থানেই সেন্ট্রাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ন ০৭, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

দ্বিতীয় দিন শেষেই বোঝা যাচ্ছিল বড় লিডের পথে সেন্ট্রাল জোন। তৃতীয় দিনে বল হাতে মোহাম্মদ আশরাফুলের চমক সত্ত্বেও সেই লিডকে আকাশ ছোঁয়া করেছে দলটি। ইস্ট জোনকে তিনশ পেরোনো কঠিন লক্ষ্য দিয়েছে সেন্ট্রাল।

বগুড়ায় বিসিএলের তৃতীয় রাউন্ডে ইস্ট জোনকে ৩২৬ রানের লক্ষ্য দিয়েছে সেন্ট্রাল। জবাবে ৮ উইকেট অক্ষত রেখে ৭১ রান সংগ্রহ করেছে ইস্ট। ম্যাচ জিততে শনিবার শেষদিনে আরও ২৫৫ রান করতে হবে তাদের।

আগের দিনের দুই উইকেটে ১৩৯ রানের সঙ্গে শুক্রবার আরও ২৫৪ রান যোগ করে অলআউট হয় সেন্ট্রাল। তাদের ইনিংসে অর্ধশতক পাঁচটি। সর্বোচ্চ ৭০ করেছেন মার্শাল আইয়ুব।

বল হাতে ইস্টের হয়ে সাফল্যময় ছিলেন আশরাফুল। ১১.৪ ওভার বল করেছেন, ৩৪ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। তিন উইকেট শিকার হাসান মাহমুদের।

চট্টগ্রামে আরেক ম্যাচে ড্রয়ের পথে এগোচ্ছে সাউথ ও নর্থ জোনের ম্যাচটি। প্রথম ইনিংসে সাউথের ৩২৯ রানের জবাবে ৭ উইকেটে ৩৮২ রানে তৃতীয় দিন শেষ করেছে নর্থরা। লিড ৫৩ রানের।

Jui  Banner Campaign
ট্যাগ: আশরাফুলবিসিএল ২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে কবে থেকে শুরু পবিত্র রমজান?

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে প্রজ্ঞাপন জারি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় দায়িত্ব পেলেন যারা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পরে সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ভিনিসিয়াসের গোলে বেনফিকার মাঠে জয় রিয়ালের, জিতেছে পিএসজিও

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT