চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোলারদের দাপটে নিয়ন্ত্রণে শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকা একশর পরপরই অলআউট হয়ে যাওয়ায় দ্বিতীয় দিনেই জমে উঠেছে গল টেস্ট। ৬ উইকেট হাতে রেখে ২৭২ রানের লিড নিয়ে শুক্রবারের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা।

গলে প্রথমদিনে ব্যাটিংয়ে বিপদে পড়েছিল স্বাগতিকরাও। লঙ্কানদের সেখান থেকে উদ্ধার করেন করুনারত্নে। দলের প্রথম ইনিংসে করা ২৮৭ রানের মধ্যে ১৫৮’ই তার। সেটিও ইনিংসের আগাগোড়া ব্যাট করে অপরাজিত থেকে।

আগের দিন বিকেলে এক উইকেট হারানো প্রোটিয়ারা দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ১২৬ রানেই। আর ৪ উইকেটে ১১১ রান নিয়ে দিন শেষ করেছে শ্রীলঙ্কা।

সফরকারীদের ইনিংসে কোনো ফিফটি নেই। সর্বোচ্চ ৪৯ এসেছে অধিনায়ক ডু প্লেসিসের ব্যাটে। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ পেসার ফিনল্যান্ডারের। ছয়জন দুঅঙ্কের কোটাই ছুঁতে পারেননি।

শ্রীলঙ্কার বোলিংয়ে নেতৃত্ব দিয়েছেন অফব্রেক বোলার দিলরুয়ান পেরেরা। ২৩ ওভারে মাত্র ৪৬ রান দেয়া এ ডানহাতি ৪ উইকেট নিয়ে সেরা। লাকমাল নিয়েছেন ৩টি। হেরাথ ২টি, আর সান্দাকান একটি করে উইকেট নিয়ে ভালোই সমর্থন যুগিয়েছেন।

দ্বিতীয় ইনিংসে নেমে ফিফটি পেরোনো উদ্বোধনী জুটি পায় লঙ্কানরা। গুনাথিলাকা ১৭ করে ফিরলেও আরেক ওপেনার ও প্রথম ইনিংসে দেড়শ পেরিয়ে অপরাজিত থাকা করুনারত্নে ৬০ রান করেছেন।

Reneta

পরে ধনঞ্জয়া সিলভা ৯ ও কুশল মেন্ডিস রানের রাখা খোলার আগে ফিরলেও শেষবিকেলে বিপদ বাড়তে দেননি ম্যাথুজ (১৪*) এবং রোশন সিলভা (১০*)।

বাঁহাতি অর্থডক্স বোলার কেশভ মহারাজ ৩ উইকেট নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। অন্য উইকেটটি রাবাদার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সিনেমায় যারা আছে তাদের ভবিষ্যৎ অন্ধকার’

পরবর্তী

ক্রোয়েশিয়া-ফ্রান্স: মহারণের আগে ইতিহাস কী বলছে?

পরবর্তী

ক্রোয়েশিয়া-ফ্রান্স: মহারণের আগে ইতিহাস কী বলছে?

৩ দিনের সফরে ঢাকায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

সর্বশেষ

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT