চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোলারদের কাছেও রানের প্রত্যাশা

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৬:৪৪ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা অনুশীলনে প্রস্তুত, মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: অনুশীলনে বোলারদের ব্যাটিং করার সুযোগ কমই হয়। টাইগারদের ব্যাটিং পরামর্শক হয়ে মার্ক ও’নিল আসার পর সেই চিত্রটা একেবারেই বদলে গেছে। তাসকিন, মোস্তাফিজ, রুবেল, তাইজুলরা নেটে ব্যাট চালাচ্ছেন তামিম-মুশফিকদের সমানতালে! জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের চারটি নেটে যার যার শক্তিমত্তা অনুযায়ী করে যাচ্ছেন অনুশীলন। টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম আশা করছেন এভাবে চলতে থাকলে বোলাররাও ‘রানে’ রাখতে পারবেন গুরুত্বপূর্ণ অবদান।

‘লোয়ার অর্ডারদের নিয়ে অনেক কাজ করছেন কোচ। টেস্টে লোয়ার অর্ডারদের অনেক বড় ভূমিকা থাকে। বড় দলগুলোর শেষের দিকের ব্যাটসম্যানরাও ২০ গড়ে রান করে। যেটা দলকে অনেক সাহায্য করে। এই চেষ্টায় তাৎক্ষণিক ফল না পেলেও ভবিষ্যতে হয়ত কাজে দেবে। অনেক টেস্ট ম্যাচ হয়ত বোলাররা জেতাবে বা বাঁচিয়ে দেবে।’

অস্ট্রেলিয়ান কোচ কাজ করছেন টপঅর্ডার ব্যাটসম্যানদের নিয়েও। তাতে উপকৃত হচ্ছেন মুশফিকরা, ‘ব্যাটিং কোচ আসায় আমাদের সাহায্য হচ্ছে। কোচও (হাথুরুসিংহে) বলেছেন যে, হয়ত নতুন কারও চোখে নতুন কিছু ধরা পড়তে পারে। প্রধান কোচ আমাদের অনেকদিন ধরে দেখছেন, হয়ত এড়িয়ে যেতে পারে কিছু। নতুন কারও চোখে ভিন্নভাবে সেটা ধরা পড়তে পারে। আমার ওনার সঙ্গে কথা বলে বেশ ভালো লেগেছে। মৌলিক ব্যাপারগুলো বারবার মনে করিয়ে দিচ্ছেন।’

টেস্ট জিততে হলে বোলারদের ভূমিকা বড় হয়ে ওঠে। প্রতিপক্ষের ২০ উইকেট তুলে নেওয়ার কোনও বিকল্প তাই নেই। অস্ট্রেলিয়ার সঙ্গে আসন্ন সিরিজের আগে বর্তমান বোলিং ইউনিটের উপরও ভরসাই রাখছেন মুশফিক, ‘আমরা এত দীর্ঘ ব্যবধানে টেস্ট খেলি যে, প্রতি সিরিজেই দেখা যায় নতুন বোলিং কম্বিনেশন। নতুনদের জন্য অনেক কঠিন হয়ে যায় কাজটা। তবে ২০ উইকেট নেওয়ার বৈচিত্র্য আমাদের আছে। মোস্তাফিজ আছে, তাসকিন-তাইজুল-মিরাজরা আছে, সাকিব-রুবেল-শফিউলরা আছে, শুভাশিষও; আমি মনে করি যেকোনো দলের বিপক্ষে এখন ২০ উইকেট নিতে পারি আমরা।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT